images

দেশজুড়ে / রাজধানী

নাটোর জেলা যুবলীগের সভাপতি আটক

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:১২ এএম

নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে রাজধানী ঢাকার মিরপুর থেকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিরপুরের বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

তিনি বলেন, এহিয়া চৌধুরীকে ঢাকা থেকে নাটোরে নিয়ে আসা হচ্ছে।

আরও পড়ুন
NORDA

রাজধানীর নদ্দায় গ্যারেজ ও বরফ ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এহিয়া চৌধুরী নাটোর শহরের কানাইখালী এলাকার ছাত্রদল নেতা সুজন হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। এছাড়া তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও নাশকতার অভিযোগে অন্তত এক ডজন মামলা রয়েছে।

নাটোর জেলা বিএনপির নেতারা এহিয়া চৌধুরীকে একজন চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রবাজ হিসেবে আখ্যায়িত করেছেন। তারা দাবি করেন, এহিয়া প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা করতেন এবং বিএনপির প্রতিটি শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালাতেন। তার ছোঁড়া গুলিতে দলের বহু নেতাকর্মী প্রাণ হারিয়েছেন এবং অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন। তারা অবিলম্বে এই যুবলীগ নেতার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরটিভি/এমএ