images

দেশজুড়ে

নৌপুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ, দেওয়া হলো মাদরাসায়

বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ০১:৪৮ পিএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় নৌপুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে তা স্থানীয় মাদরাসায় বিতরণ করা হয়। 

বুধবার (৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার দিঘিরপাড় মাছ বাজারে এ অভিযান চালানো হয়।

নৌপুলিশ সূত্রে জানা গেছে, সরকারের চলমান জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে চর আব্দুল্লাহপুর নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) পরিতোষ চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ সদস্য দিঘিরপাড় মাছ বাজারে অভিযান চালান। এ সময় বিক্রির উদ্দেশ্যে বাজারে রাখা ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। তবে জাটকা বিক্রির সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ করা মাছ পার্শ্ববর্তী বেশনাল মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

আরও পড়ুন
GRANED

গুপ্তধন ভেবে গ্রেনেড নিয়ে এলেন বাড়িতে

নৌপুলিশ আরও জানায়, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন সুরক্ষায় সরকার নির্ধারিত সময়ে জাটকা আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এ নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে