ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

গুপ্তধন ভেবে গ্রেনেড নিয়ে এলেন বাড়িতে

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১০:৫০ এএম
ছবি: সংগৃহীত

নরসিংদীর মনোহরদীর দিগাকান্দি এলাকায় বিলের পানিতে নেমে শিখা বেগম (বয়স ৩৫) নামের এক নারী একটি পুরোনো গ্রেনেড পেয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেলে তিনি তার সন্তানকে বিল থেকে তোলার সময় এটি পান।

স্থানীয়রা জানিয়েছেন, শুকুন্দী ইউনিয়নের দিগাকান্দি এলাকার দুয়ার বিলের পানিতে কিছু শিশুরা মাছ ধরছিল। ওই সময় শিখা বেগম পানিতে নামেন এবং পায়ের নিচে শক্ত কিছু অনুভব করেন। এটি তুলে ধুয়ে তিনি প্রথমে গুপ্তধন বা লোহা ভেবে বাড়িতে নিয়ে আসেন। পরে এলাকার লোকেরা এটিকে গ্রেনেড বলে চিনতে পেরে পুলিশকে খবর দেন।

শিখা বেগম বলেন, আমার বাচ্চারা মাছ ধরতে বিলে যায়। আমি তাদের আনতে বিলের পানিতে নামতেই শক্ত কিছু একটা আমার পায়ে লাগে। পরে তা উঠিয়ে দেখি ভারি লোহার মত কিছু। প্রথমে ভেবেছি গুপ্তধন, পরে ভাবলাম লোহা যেহেতু বাড়ি নিয়ে বিক্রি করতে পারব। এ ভেবেই আমি বাড়ি নিয়ে আসছি, এর চেয়ে বেশি কিছু জানি না। এলাকার কয়েকজন এটাকে গ্রেনেড বলতে থাকে। পুলিশে খবর দিলে তারা এটা নিয়ে যায়।

মনোহরদী থানার ওসি শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করেছে। এটি হেফাজতে রাখা হয়েছে এবং বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। টিম আসার পর বিস্তারিত তথ্য দেওয়া হবে।

এখন পর্যন্ত বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছায়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
রাজশাহী শহরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রয়োগে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
বুধবার (১৪ অক্টোবর) দিনাজপুর ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
পাবনায় হানি ট্র্যাপের মাধ্যমে প্রেমের অভিনয় করে কারিবুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে অপহরণ ও মুক্তিপণের দাবির অভিযোগে ৩ জনকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। 
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
স্কুলশিক্ষিকাকে নেতার থাপ্পড়, ভিডিও ভাইরাল
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধের জেরে প্রধান শিক্ষকের কক্ষে এক সহকারী শিক্ষিকাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।
স্কুলশিক্ষিকাকে নেতার থাপ্পড়, ভিডিও ভাইরাল
লেবুর বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পরিত্যক্ত দুটি লেবুভর্তি বস্তা তল্লাশি করে মালিকবিহীন ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব ইয়াবার সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
লেবুর বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা