images

দেশজুড়ে

খুলনায় শ্রমিক দল নেতা‌কে প্রকাশ্যে হত্যা

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ০৯:২৬ এএম

খুলনা নগরীর ডাকবাংলো মোড়ে বাটার দোকানের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে মাসুম বিল্লাহ নামে এক ব্যবসায়িকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে পালানোর সময় পুলিশ অস্ত্রসহ আশোক নামে একজনকে আটক করেছে।

বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ছিলেন।

ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
9

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৫০

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ক‌বির হো‌সেন ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, নগরীর প্রাণকে‌ন্দ্রে ডাকবাং‌লো মো‌ড়ে প‌রিবহন শ্রমিক ইউনিয়‌নের সভাপ‌তি ও রূপসা উপ‌জেলা শ্রমিক দ‌লের সা‌বেক আহ্বায়ক মাসুম বিল্লাহ‌কে প্রথ‌মে কু‌পি‌য়ে পরবর্তী‌তে গু‌লি ক‌রে হত্যা করা হয়। এ সময় স্থানীয়‌দের সহায়তায় একজন‌কে অস্ত্রসহ আটক করা হ‌য়ে‌ছে। তা‌কে জিজ্ঞাসাবা‌দের মাধ্যমে বা‌কি‌দের গ্রেপ্তা‌রে অভিযান শুরু হয়েছে।

আরটিভি/এমএইচজে