images

দেশজুড়ে

মহাসড়কে ওঠার সময় প্রাইভেটকারের সঙ্গে ভ্যানের সংঘর্ষ, নিহত ১

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ০৫:০৯ পিএম

রাজবাড়ীর কালুখালী গান্ধিমাড়া এলাকায় দ্রুত গতির প্রাইভেটকারের ধাক্কায় মো. সলিম শিকদার (৩৫) নামে এক ভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যান চালকসহ দুই যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধিমাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সলিম শিকদার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দূর্গাপুর গ্রামের মৃত মদিক শিকদারের ছেলে।

আরও পড়ুন
Shapla006

বিশালাকার শাপলাপাতা মাছ কেটে পালাল আড়ত মালিক, অতঃপর...

স্থানীয় সূত্রে জানা যায়, বাইখোলা থেকে ভ্যান চালক রাজবাড়ী-কুষ্টিয়া হাইওয়ে সড়কে ওঠার সময় দ্রুত গতির একটি প্রাইভেটকার ভ্যানের পিছনে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যান চালকসহ ভ্যানে থাকা সকল যাত্রী আহত হন এ সময় গুরুতর আহত হন সলিম শিকদার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামিম হোসেন জানান, সড়ক দুর্ঘটনার কথা আমি শুনেছি। মরদেহটি বর্তমানে রাজবাড়ী হাসপাতালে আছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরটিভি/এমআই