ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বিশালাকার শাপলাপাতা মাছ কেটে পালাল আড়ত মালিক, অতঃপর...

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৪:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাছের আড়তে বিশেষ অভিযান চালিয়ে ১১৩ কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ (স্টিংরে) জব্দ করা হয়েছে। পরে মাছটি নোয়াখালী উপকূলীয় কার্যালয়ে নিয়ে মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়।

শুক্রবার (৬ মার্চ) সকাল ৮টার সময় উপজেলার সোনাপুর বাজার মাছের আড়তে উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিলের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ভোরে সোনাপুর বাজার মাছের আড়তে এক ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে বড় আকারের একটি শাপলাপাতা মাছ নিয়ে আসেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে মাঝখানে কাটা অবস্থায় মাছটি জব্দ করা হয়। এ সময় উপকূলীয় বনবিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে মাছের আড়তের মালিক দ্রুত পালিয়ে যান।

আরও পড়ুন

বন বিভাগের কর্মকর্তারা জানান, শাপলাপাতা মাছ বাংলাদেশের নদী ও উপকূলীয় জলজ বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী। এটি সাধারণত নদী ও সাগরের তলদেশে বসবাস করে এবং ছোট মাছ ও অন্যান্য জলজ প্রাণী খেয়ে পরিবেশের খাদ্যচক্র ও ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অতিরিক্ত শিকার, অবৈধ বেচাকেনা ও বাসস্থান ধ্বংসের কারণে বর্তমানে এ প্রজাতি মারাত্মক হুমকির মুখে পড়েছে।

নোয়াখালী জেলা বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল বলেন, বাংলাদেশ বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬ অনুযায়ী এ ধরনের প্রাণী শিকার, ক্রয়-বিক্রয়, মজুত বা পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১১
খুলনার পাইকগাছায় গত ২৪ ঘন্টায় পৃথক মামলায় ছাত্রলীগ নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। তাদের মধ্যে নন-জিআর মামলায় আটজন, জিআর মামলায় একজন এবং সিআর মামলায় দুজন রয়েছেন।
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১১
দিনে কীটনাশক বিক্রেতা, রাতে মাদক কারবারি সাব্বির সাধু 
রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর শিয়াল ডাঙ্গা ব্রিজের পূর্ব পাশে এ অভিযান চালানো হয়।
দিনে কীটনাশক বিক্রেতা, রাতে মাদক কারবারি সাব্বির সাধু 
জিয়াউল আহসানের বাড়ির নাম পালটে ‘খুনির বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা
মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন কারাবন্দি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বাড়িকে ‘খুনির বাড়ি’ হিসেবে আখ্যায়িত করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরিশাল নগরীতে তার বাড়ির সামনে ‘খুনির বাড়ি’ লেখা ব্যানার ও পোস্টার টাঙানো হয়।  এ সময় বাড়ির সামনে আহাজারি করেন গুমের শিকার সহোদর দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম। এ সময় সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। সন্তান হারানোর বেদনা নিয়ে ফিরোজা বেগম জানান, তার দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাননি। দীর্ঘদিন ধরে সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।  সন্তানদের কী অপরাধ ছিল, কেন তাদের এভাবে নিখোঁজ করা হলো—এ প্রশ্নের উত্তর চান তিনি। সন্তানদের সন্ধান ও ঘটনার বিচার দাবি করে বাড়ির সামনে আহাজারি করেন এই মা। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতার প্রতিনিধি নাঈম বলেন, জিয়াউল আহসান মানবতাবিরোধী অপরাধ করেছেন। তার বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। আমরা এসব অপরাধের সুষ্ঠু বিচার চাই। বরিশালের ছাত্র-জনতার দাবি, এই সিরিয়াল কিলারের জনসম্মুখে ফাঁসি কার্যকর করতে হবে। খুনির বাড়ি হিসেবে নামকরণের এক পর্যায়ে জিয়াউল আহসানের ফাঁসির দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা। পরে তার বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ লেখা ও ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ সম্বলিত নামফলক দেওয়া হয়। কালি দিয়ে মুছে ফেলা হয় বাড়ির পূর্ববর্তী নাম ‘তাসফিয়া মঞ্জিল’। সেই সঙ্গে বাড়ির সামনে জিয়াউলের হাতে নিহত ও গুম হওয়া মানুষের তালিকাসহ একটি ব্যানার ঝোলান বিক্ষুব্ধরা।  প্রসঙ্গত, প্রসিকিউশনের যুক্তিতর্কে উঠে এসেছে, জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। সাক্ষীদের বক্তব্যে হত্যার সংখ্যা ১৫০ থেকে ২০০ জন পর্যন্ত উঠে এসেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আদালতে দেওয়া জবানবন্দিতে তাকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে অভিহিত করেছেন বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে। রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, র‌্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে গুম ও হত্যার বিভিন্ন ঘটনায় জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা ছিল। বিরোধী মতাবলম্বীদের গোপন স্থানে আটকে রেখে নির্যাতন, পরে গাজীপুরের নির্জন সড়ক, বরগুনার বলেশ্বর নদী ও সুন্দরবন এলাকায় নিয়ে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, হত্যার পর লাশ গুম করতে পেটে আঘাত করে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে নদী বা খালে ফেলে দেওয়া হতো। এসব ঘটনার বর্ণনা আদালতে তুলে ধরেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ২০২৪ সালের ৬ আগস্ট জিয়াউল আহসানকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে। আরটিভি/এসআর
জিয়াউল আহসানের বাড়ির নাম পালটে ‘খুনির বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা
রংপুরের আলোচিত চার হত্যা মামলার চার্জশিটে লোমহর্ষক তথ্য!
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ। 
রংপুরের আলোচিত চার হত্যা মামলার চার্জশিটে লোমহর্ষক তথ্য!
বাসাভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি এমপি মজিবুরের
গাজীপুরের কালিয়াকৈরে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বাসাভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি এমপি মজিবুরের
আরও পড়ুন
সুন্দরবনে নিষিদ্ধ শাপলাপাতা মাছ শিকার, অতঃপর...