রোববার, ০৮ মার্চ ২০২৬ , ০৪:৪২ পিএম
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় চালকের ছেলে নিহত হয়েছেন।
রোববার (৮ মার্চ) ভোর ৬টার দিকে রাজৈরের আলমদস্তার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বরিশাল থেকে ঢাকাগামী একটি গাছবোঝাই একটি ট্রাকের চাকা খুলে যায়। পরে ট্রাকটি ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের আলমদস্তার এলাকার পার্কিং করেন চালক। এ সময় আরেকটি বেপরোয়া ট্রাক এসে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটি ধাক্কা দেয়। এতে অবস্থান নেওয়া ট্রাকচালকের ছেলে ইসমাইল হোসেন (১৮) ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত হন চালক রাসেল হোসেন।
তারা নোয়াখালির চর জব্বার থানার সূর্বণচর এলাকার বাসিন্দা।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরটিভি/এমএইচজে