images

দেশজুড়ে

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে একজনকে কুপিয়ে হত্যা

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ১২:৩৭ পিএম

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে আলমগীর হাওলাদার (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে একজনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাতটার দিকে নতুন মাদারীপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য নিয়ে সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সঙ্গে একই এলাকার হাসান মুন্সির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সমর্থক ও চাচাতো ভাই আলমগীর হাওলাদারের বসতঘরে ঢুকে হামলা চালায় প্রতিপক্ষ হাসান মুন্সির লোকজন। এ সময় আলমগীরকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়, বিচ্ছিন্ন করা হয় হাত। এছাড়া বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ।

আরও পড়ুন
Web-Image---Copy

জাতীয় পরিচয়পত্রে মৃত, ভোগান্তিতে ইসমাইল

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আধিপত্য নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এর আগেও বেশ কয়েকবার হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আলমগীর হাওলাদারের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে জড়িত সন্দেহে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আরটিভি/এমএইচজে