ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

জাতীয় পরিচয়পত্রে মৃত, ভোগান্তিতে ইসমাইল

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১১:২৯ এএম
মো. ইসমাইল। ছবি: সংগৃহীত

চরফ্যাশন উপজেলায় এক প্রশাসনিক জটিলতার কারণে জীবিত একজন মানুষকে সরকারি তথ্যভাণ্ডারে মৃত হিসেবে দেখানো হয়েছে, যা তাকে চরম ভোগান্তিতে ফেলেছে। জাতীয় পরিচয়পত্রে ভুল তথ্য থাকার কারণে তিনি প্রয়োজনীয় অনেক কাজ করতে পারছেন না।

ভুক্তভোগী মো. ইসমাইল (৩৭) ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত আলী হোসেনের ছেলে।

ইসমাইল জানান, চার মাস আগে তিনি চরফ্যাশন সদরের একটি দোকানে সিম কার্ড কিনতে যান। সিম নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্র যাচাই করতে গিয়ে দোকানদার তাকে জানান, তার আঙুলের ছাপের সঙ্গে এনআইডির তথ্যের মিল পাওয়া যাচ্ছে না। পরে বিষয়টি জানার জন্য ইসমাইল উপজেলা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করেন। সেখানে গিয়ে জানতে পারেন, জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারে তাকে মৃত হিসেবে দেখানো হয়েছে। এমন তথ্য শুনে ইসমাইল হতবাক হয়ে পড়েন।

পরে নিজের জীবিত থাকার প্রমাণ দিতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গত প্রায় দুই মাস ধরে ইসমাইল উপজেলা নির্বাচন কার্যালয়ে বারবার যোগাযোগ করেছেন। তবে এখনো স্থায়ী সমাধান পাননি।

আরও পড়ুন

ইসমাইল বলেন, এই ভুলের কারণে আমি নানা সমস্যার মুখে পড়েছি। সিম কার্ড কেনাসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারছি না। জীবিত থেকেও কাগজে-কলমে মৃত হিসেবে দেখানো হওয়ায় আমি দ্রুত সমস্যার সমাধান চাই।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলীমুদ্দিন বলেন, জাতীয় পরিচয়পত্রের তথ্য অনলাইনের মাধ্যমে সংশোধনের জন্য পাঠানো হয়েছে। অনলাইন থেকে অনুমোদন পাওয়া গেলে তাকে আবার জীবিত হিসেবে দেখানো সম্ভব হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোনারগাঁ অতিক্রম করলেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের অভিবাদন
ফেনীর উদ্দেশে সড়কপথে রওনা হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা অতিক্রম করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোনারগাঁ অতিক্রম করলেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের অভিবাদন
‘প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছিলেন, তা ইতোমধ্যেই দৃশ্যমান’
বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
‘প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছিলেন, তা ইতোমধ্যেই দৃশ্যমান’
চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা করে আ.লীগ নেতাকে ছিনতাই
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের ওপর হামলা করে আবু ছিদ্দিক নামে গ্রেপ্তার হওয়া এক আওয়ামী লীগ নেতাকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা করে আ.লীগ নেতাকে ছিনতাই
৪৪৫ পরিবারের মধ্যে খাদ্য বিতরণ
বুধবার (৩০ সেপ্টেম্বর) আলাদা অনুষ্ঠানে সংশ্লিষ্ট পরিবারগুলোর হাতে এ খাদ্য তুলে দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। 
৪৪৫ পরিবারের মধ্যে খাদ্য বিতরণ
ধারণ ক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি ঝিনাইদহ কারাগারে
ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার তুলনায় প্রায় চারগুণ বন্দি থাকায় বেড়েছে অতিরিক্ত চাপ। কারাগারের মালামাল রাখার স্থানসহ কারাগারের ঘরগুলোর বাইরের বারান্দায়ও বন্দিদের রাখা হচ্ছে। এতেও সমস্যার সমাধান মিলছে না।
ধারণ ক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি ঝিনাইদহ কারাগারে
আরও পড়ুন
মনপুরা লঞ্চঘাটে ইয়াবাসহ দুই যুবক আটক
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি
তেঁতুল গাছে অজ্ঞান হয়ে ঝুলছিলেন তরুণ, অতঃপর...
‘তোকে আমি এমন করব সারাজীবন কাঁদবি’ বলে বাবাকে হুমকি, পরে মিলল ছেলের বস্তাবন্দি মরদেহ