images

দেশজুড়ে

তেলবোঝাই লরি ডুবে গেল পদ্মায়

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ , ০১:০৯ পিএম

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি থেকে নামার সময় ব্রেক ফেল করে ২৪ হাজার লিটার পামওয়েলবোঝাই একটি লরি পদ্মা নদীতে পড়ে গেছে।

বুধবার (১১ মার্চ) রাত সাড়ে আটটার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ–ঢ ৪১-০০৪২ নম্বরের ১০ চাকার লরিটি যশোর থেকে ২৪ হাজার লিটার পামওয়েল নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে করে পদ্মা নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে পৌঁছায় গাড়িটি।

আরও পড়ুন
Faridpur_011

ফরিদপুরে জ্বালানি তেল মজুতের দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

ফেরি থেকে পল্টুন হয়ে সড়কে ওঠার সময় ঢালু পথে লরিটির ব্রেক হঠাৎ বিকল হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি পিছনের দিকে সরে গিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা লরির চালক শরীফ ও তার সহকারীকে জীবিত উদ্ধার করেন। পরে তাদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

‎এদিকে ডুবে যাওয়া লরিটি উদ্ধারে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে রাত তিনটার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা লরিটিকে নদী থেকে তুলে আনে।

আরটিভি/এমএইচজে