ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ফরিদপুরে জ্বালানি তেল মজুতের দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৬:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে ৩১ ব্যারেল জ্বালানি তেল মজুত করার অপরাধে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলা সদর বাজারের দুটি গুদামে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। আদালত সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে ভাঙ্গা উপজেলা সদর বাজারের আবুল বাসার ট্রেডার্স ও বেলায়েত হোসেন ট্রেডার্সের গুদামে এই অভিযান চালানো হয়। এ সময় গুদাম দুটিতে অবৈধভাবে মজুত করা মোট ৩১ ব্যারেল জ্বালানি তেলের সন্ধান পায় ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন

অভিযানের সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ভাঙ্গা পৌরসভার সামনে ও পৌরসভার আতাদী ফ্লাইওভারের নিচে অভিযান চালানো হয়। সেখানে দুই ব্যবসায়ীর দখলে থাকা ৩১ ব্যারেল জ্বালানি তেলের মজুত পাওয়া যায়।

তিনি আরও জানান, ওই ব্যবসায়ীরা তেল মজুতের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি
রংপুরে বাক প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে আব্দুল মতিন (৬১) নামে এক ব্যক্তিকে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
নওগাঁর বদলগাছী উপজেলায় পাথরবোঝাই ট্রাক ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবৈধ যানের ধাক্কায় আব্দুল হান্নান (৪১) নামে এক ব্যাংক কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলায় জয়-পরাজয়ের ঘটনার জের ধরে মাইকিং করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছেন।
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সাবেক চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিং, কনটেন্ট ক্রিয়েটর ধরা
সাতক্ষীরার দেবহাটায় সাবেক এক ইউপি চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিং, কনটেন্ট ক্রিয়েটর ধরা
জাফর শিকদারের উদ্যোগে মুক্ত আকাশে ফিরল জালে আটকা হুতুম পেঁচা
দুটি উজ্জ্বল হলুদ চোখ, শরীরজুড়ে বাদামি ও ধূসর পালক। মাছের ঘেরের জালে আটকে পড়েছিল একটি হুতুম পেঁচা। স্থানীয় জাফর শিকদারের উদ্যোগে খবর পেয়ে ওয়াইল্ড টিমের সদস্যরা পাখিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। সুস্থ হওয়ার পর আবারও ফিরিয়ে দেওয়া হয় প্রকৃতির কোলে।
জাফর শিকদারের উদ্যোগে মুক্ত আকাশে ফিরল জালে আটকা হুতুম পেঁচা
আরও পড়ুন
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ
একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম