images

দেশজুড়ে

রমজানে নিত্যপণ্যের বাজারে অরাজকতা, ৯ ব্যবসায়ীকে জরিমানা

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ , ০৪:২২ পিএম

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর বাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বালুচর ইউনিয়নের বালুচর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু

সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযান চলাকালে মুদি, ফল, মুরগি ও তরকারি বিক্রেতাসহ ৯ জন ব্যবসায়ীর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এ সময় দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করার অপরাধে ৯টি মামলায় মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানো, সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং ক্রয় রশিদ সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অধিক মূল্যে পণ্য বিক্রির ক্ষেত্রে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমআই