images

দেশজুড়ে

গোপনে ইফতার মাহফিলে আওয়ামী লীগ নেতা, অতঃপর...

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ১০:১৪ পিএম

নওগাঁ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম রফিককে (৬৫) গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) ইফতারের আগের মুহূর্তে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ শহরের আরজি নওগাঁ এলাকায় অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেপ্তার করে। শাহানাবাগ সিটি নামে ওই আবাসিক এলাকায় একটি ইফতার মাহফিলে যোগ দিতে গিয়েছিলেন রফিক।

আরও পড়ুন
GazipurFly_013

ঈদের আগে খুলে দেওয়া হলো গাজীপুর ফ্লাইওভার

নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও আদালতের ওয়ারেন্ট থাকায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। 

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, রফিকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/এমআই