ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঈদের আগে খুলে দেওয়া হলো গাজীপুর ফ্লাইওভার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সময় ঘরমুখো মানুষকে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে গাজীপুরে চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উল্কা সিনেমা হলের সামনে থেকে চৌধুরী ফিলিং স্টেশন পর্যন্ত ফ্লাইওভারটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ফ্লাইওভারটি খুলে দেওয়া হয়। ময়মনসিংহের দিক থেকে আসা যানবাহনগুলো ঢাকার দিকে প্রবেশ করতে একমুখী এ ফ্লাইওভারটি ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম আশরাফুল আলম বলেন, চান্দনা-চৌরাস্তা এলাকায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী ফ্লাইওভারটি খুলে দেওয়া হয়েছে। এতে স্বস্তিতে যানবাহন চলাচল করতে পারবে। ফলে ঈদে এ রুটে ঘরমুখো মানুষের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে পরিবহন মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করেছি। ঈদে গাড়ি ভাড়া যাতে না বাড়ে এবং সড়কে গাড়িগুলো যাতে যত্রতত্র না থামে সেসব বিষয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
রাজশাহীতে ভোগান্তি কমাতে তিন ফ্লাইওভার চালুর উদ্যোগ
ফ্লাইওভারে উঠতে বিপাকে ‘পিংক বাস’, হাল ধরলেন পুরুষ চালক
ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত
চেকপোস্টে বোমাসদৃশ বস্তুর ভেতরে মিলল ইয়াবার চালান