শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ১০:৪৩ পিএম
কিশোরগঞ্জের ইটনায় বাড়ির সামনে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল অর্ণব মিয়া (৪) নামের এক শিশুর। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের খালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত অর্ণব মিয়া একই গ্রামের শ্রাবণ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঈদের পিঠা তৈরির জন্য অর্ণবের মা ও দাদীর সাথে তার নানা বাড়িতে যান। মা ও দাদীরা পিঠা তৈরির কাজে ব্যস্ত থাকার ফাঁকে নানা বাড়ির উঠানে খেলাধুলা করছিল অর্ণব। একপর্যায়ে বাড়ির সংলগ্ন গর্তের পানিতে পড়ে যায়।
অনেকক্ষণ শিশু অর্ণবকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে, গর্তের পানিতে নেমে অর্ণবকে উদ্ধার করে, ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকুনুজ্জামান বলেন, শুনেছি পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
আরটিভি/এমআই