ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১১:৩২ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দীর্ঘ সময় অস্ত্রোপচার শেষে বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

শনিবার (১৪ মার্চ) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় মির্জা আব্বাসের সফল অস্ত্রোপচারের খবর নিশ্চিত করেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে তিনি নেতার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

আরও পড়ুন

ফেসবুকে দেওয়া ওই পোস্টে স্থানীয় সরকারমন্ত্রী লিখেছেন, ‘আপনাদের সবার দোয়ায় বরেণ্য রাজনীতিবিদ মির্জা আব্বাস এমপির দুটো অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।’

এর আগে শুক্রবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে জরুরি ভিত্তিতে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। প্রথম দফায় সন্ধ্যার আগে এবং পরবর্তীতে শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে রাতেই দ্বিতীয় দফায় তার অস্ত্রোপচার করা হয়।

গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর
তুরস্ক সফর শেষে দেশের ফিরেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। রোববার (১১ অক্টোবর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় আমীরে জামায়াতকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান সংগঠনের নায়েবে আমীর জনাব এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মো. সেলিম উদ্দিন। উল্লেখ্য, গত ৭ অক্টোবর বুধবার বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।  তুরস্কে পৌঁছে গত ৮ অক্টোবর (বৃহস্পতিবার) তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেন  তিনি। এসময় স্পিকারের সঙ্গে উপস্থিত ছিলেন তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান জনাব আকিফ ইলমাজ এমপি প্রমুখ। গত ৯ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশের চলমান সংস্কারপ্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং তুরস্ক ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশবিষয়ক গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  মাননীয় বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক কোনো সাম্প্রতিক বা কেবল কয়েক দশকের বিষয় নয়; তুরস্কের জনগণের সাথে আমাদের রয়েছে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক। এবং এই সম্পর্ক আগামীতে আরও সামনের দিকে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ। তুরস্কে সম্মেলনে অংশগ্রহণ শেষে আমীরে জামায়াত সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করেন এবং আজ ১১ অক্টোবর সকালে দেশে প্রত্যাবর্তন করেন। আরটিভি/এসআর
তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর
বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়
সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ চূড়ান্ত না হলেও বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়
দুর্গাপূজার মণ্ডপে স্বেচ্ছাসেবক ও প্রহরীর ভূমিকা পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী
শনিবার (১০ অক্টোবর) রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 
দুর্গাপূজার মণ্ডপে স্বেচ্ছাসেবক ও প্রহরীর ভূমিকা পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী
দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী  
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে।
দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী  
গুপ্ত শক্তি যেন পূজার সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে: রিজভী
পূজার সময় পলাতক শক্তি যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে শহীদ জেহাদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। আসন্ন দুর্গাপূজায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সবাইকে মণ্ডপ পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, পূজার সময় পলাতক (গুপ্ত) শক্তি যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। রিজভী বলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কোনো আপস করা হবে না। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা যারা ঘটিয়েছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। দুষ্কৃতকারীদের উত্থান হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকবে না মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। আর এই সম্প্রীতি বানচাল করতে অনেকে ষড়যন্ত্র করছে। আরটিভি/এমএ
গুপ্ত শক্তি যেন পূজার সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে: রিজভী
আরও পড়ুন
‘দেশের সব উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার’
মির্জা আব্বাস দেশে ফিরছেন আজ
হয়রানিমূলক ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকারমন্ত্রীর