images

দেশজুড়ে

চালককে পাশে বসিয়ে ট্রাক চালাচ্ছিলেন হেলপার, অতঃপর...

রোববার, ১৫ মার্চ ২০২৬ , ০৪:৪৯ পিএম

রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই একটি ট্রাক খাদে পড়ে সজীব হোসেন (২৩) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক।

রোববার (১৫ মার্চ) সকাল ৬টার দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব নাটোর সদর উপজেলার বসিলা এলাকার শাহাদত হোসেনের ছেলে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, নাটোর থেকে আলুবোঝাই ট্রাকটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। চালককে পাশে বসিয়ে ট্রাকটি চালাচ্ছিলেন সজীব। ট্রাকটি কামালদিয়া ব্রিজের উপর পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ব্রিজের উপর থেকে ছিটকে খাদে পড়ে যায়। এ সময় ট্রাক ও আলুর বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয় এবং আহত হন চালক।

আরও পড়ুন
Web-Image---Copy

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

আহত ট্রাকচালক জানান, তার সহকারী সজীব ট্রাক চালাচ্ছিলেন। একটি পরিবহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট অর্পণ নাথ গণমাধ্যমকে বলেন, নিহত সজীবের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে মরদেহ  হস্তান্তর করা হবে। ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হবে এবং এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে