গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

আরটিভি নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ০৭:৪৫ পিএম


গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন
ছবি: সংগৃহীত

পাবনার সুজানগরের চিনাখড়ায় গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত রাখা দেড় হাজার লিটার পেট্রোল ও অকটেন উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

শনিবার (১৪ মার্চ) সকাল থেকে চলমান অভিযানে উপজেলার চিনাখড়া বাজারের খান এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী সন্টু ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে এ তেল উদ্ধার করা হয়।

ভোক্তার আভিযানিক দল গণমাধ্যমকে জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্তিতিতে দেশের জ্বালানি তেলের বাজারে সংকটের বার্তা ছড়িয়ে একটি অসাধু ব্যবসায়ী চক্র অবৈধভাবে জ্বালানি তেল মজুত করছে এবং ক্রেতাদের জিম্মি করে বেশি দাম নিচ্ছে। এটি রোধে শনিবার সুজানগরের চিনাখড়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় ওই বাজারের খান এন্টারপ্রাইজের সন্টু ইসলাম অভিযানের খবরে দোকান বন্ধ করে দেন। পরে দোকান খুলতে দেরি করলে স্থানীয়রা জানান, দোকানের পেছনেই তার বাসা। পরে দোকানের পেছন দিয়ে আভিযানিক দল ভেতরে ঢুকে গোয়ালঘরে মজুত রাখা দেড় হাজার লিটার পেট্রোল ও অকটেন জব্দ করে। পরে তেলগুলো সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ক্রেতাদের মধ্যে বিক্রি করা হয় এবং তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অভিযানে নেতৃত্ব দেওয়া পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি গণমাধ্যমকে বলেন, এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ ছিল। কিন্তু অভিযানের সময়ে ওই দোকানির আচরণ সন্দেহজনক হওয়ায় ভেতরে গিয়ে অবৈধভাবে মজুত করা তেল পাওয়া যায়। আতাইকুলা ও চিনাখড়াসহ এরকম চারটি বাজারে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৯০ হজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে। তারা অতিরিক্ত দামে পেট্রোল, ডিজেল ও অকটেনসহ জ্বালানি তেল বিক্রি করছিল।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission