images

দেশজুড়ে

মাদারীপুরে ছাত্রদলের নেতার উদ্যোগে ১০ টাকায় ঈদ বাজার

সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ০৬:৪৫ পিএম

মাদারীপুরের শিবচর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর রহমান বেপারীর উদ্যোগে ঈদের আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করে নিতে ১০ টাকায় ঈদ বাজার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার পাঁচ্চর স্টান্ডে অস্থায়ী টেবিল বসিয়ে ব্যানার টাঙিয়ে যাদের বাজার থেকে কেনার সামর্থ্য নেই, এমন নিম্ন আয়ের শতাধিক পরিবারের মধ্যে এসব পণ্য বিতরণ করা হয়।

এ সময় প্রত্যেককে ১০ টাকার বিনিময়ে একটি ড্যানিশ কনডেন্সড মিল্কের কৌটা, ৫০০ গ্রাম লাচ্ছা সেমাই, ৫০০ গ্রাম সাধারণ সেমাই, ১ কেজি চিনি ও একটি গোসলের সাবান দেওয়া হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

নরসিংদীর জেলা প্রশাসক হিসেবে তোফাজ্জল হোসেনকে নিয়োগের দাবি

এতে শিবচর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিজে ঈদের কেনাকাটা কম করেও অন্যদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পেরে খুশি এই ছাত্রদল নেতা।

আরটিভি/এমএইচজে