ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নরসিংদীর জেলা প্রশাসক হিসেবে তোফাজ্জল হোসেনকে নিয়োগের দাবি

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৩:৪০ পিএম
তোফাজ্জল হোসেন। ছবি: সংগৃহীত

নরসিংদীর দীর্ঘদিনের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব তোফাজ্জল হোসেনকে নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগের দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।

জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, ত্যাগ এবং সাংগঠনিক দক্ষতার জন্য তিনি নরসিংদীর মানুষের কাছে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। এ ছাড়া তিনি বিএনপির দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা উল্লেখ করেন।

বর্তমানে তিনি নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি এবং অতীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে লড়েছিলেন।

স্থানীয়রা জানান, জেলার রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা এবং একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদান নরসিংদীর মানুষকে অনুপ্রাণিত করে। এজন্যই অনেকেই মনে করছেন, জেলার উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে অভিজ্ঞ নেতৃত্ব দিতে পারলে জেলা পরিষদ আরও গতিশীল হবে।

আরও পড়ুন

নরসিংদী জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলের মতে, পরিষ্কার ভাবমূর্তি, অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততার কারণে তোফাজ্জল হোসেন প্রশাসক হিসেবে দায়িত্ব পেলে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

স্থানীয় নেতা ও সাধারণ মানুষের প্রত্যাশা, যোগ্যতা ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করে ভবিষ্যতে নরসিংদীর নেতৃত্বে এমন অভিজ্ঞ ব্যক্তিদের সুযোগ দেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, রোববার (১৫ মার্চ) দেশের ৪২টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তবে এর মধ্যে
এখনও নরসিংদী জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর ইমুতে প্রেমের সম্পর্ক। সেই প্রেমের টানে ঢাকা থেকে কুমিল্লায় গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী।
টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী
প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক
শেরপুরের নালিতাবাড়ীতে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসলাম ওই এলাকার সবদর আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে শফিকুল ইসলাম ভুক্তভোগী পরিবারের বসতঘরে প্রবেশ করেন। একপর্যায়ে সুযোগ বুঝে ঘরে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় বাড়িতে থাকা অন্য স্বজনরা বিষয়টি দেখতে পেয়ে শফিকুলকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে বিকেলে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিকুলকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় কয়েকজনের দাবি, আটক শফিকুল ইসলামও বুদ্ধিপ্রতিবন্ধী। নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) দেবাশীষ দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এসআর
প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক
বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিলো ‘ক্লিন চাঁদপুর’
শহরের যেখানে-সেখানে বর্জ্য ফেলা বন্ধ করে ব্যক্তি উদ্যোগে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’। ‘বর্জ্য জমা দিন, খাদ্য ও গাছ নিন’ স্লোগানে শহরের বিভিন্ন এলাকায় বর্জ্য সংগ্রহের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে খাবার ও গাছ বিতরণ করছে সংগঠনটি।
বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিলো ‘ক্লিন চাঁদপুর’
অস্ত্র দেখিয়ে রিল বানিয়ে প্রচার, ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজন আটক
নোয়াখালীর হাতিয়ায় কিশোরগঞ্জে কিশোর গ্যাং ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজনকে আটক করছে পুলিশ।
অস্ত্র দেখিয়ে রিল বানিয়ে প্রচার, ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজন আটক
২৬ ঘণ্টা পর মিলল লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ
অবশেষে দীর্ঘ প্রায় ২৬ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটের পাশের মেঘনা নদী থেকে লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হওয়া যাত্রী রবিনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
২৬ ঘণ্টা পর মিলল লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ
আরও পড়ুন
জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ২৩৭
স্ত্রীর নিখোঁজের জিডি করতে গিয়ে স্বামী আটক, ঘটনা কী
ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না: জেলা প্রশাসক