images

দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে প্রাণ গেল দেবরের

শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ০২:৪২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটরসাইকেল রাখা নিয়ে বাকবিতণ্ডার জেরে ভাবির দায়ের কোপে সুমন মিয়া (২৮) নামে দেবর নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন মিয়া ওই এলাকার মোহাম্মদ গোলাপ মিয়ার ছেলে। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, দুপুরে সুমন তার পরিচিত এক এনজিওকর্মীর মোটরসাইকেল তাদের বাড়ির চলাচলের সড়কের সামনে পার্কিং করে রাখেন। এ নিয়ে তার চাচাতো ভাই প্রবাসী আব্দুস সাত্তারের স্ত্রী রুমানা বেগম ক্ষিপ্ত হন। এক পর্যায়ে রুমানা এবং সুমনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সুমন সেখান থেকে চলে যান। দুপুরের পর তিনি আবারও বাড়ি ফিরে এলে তার ভাবী রুমানা বেগম গালিগালাজ করতে থাকেন। এ নিয়ে তাদের মধ্যে ফের বাকবিতন্ডা হয়। এ সময় রুমানা বেগম উত্তেজিত হয়ে দা দিয়ে সুমনের বুকে আঘাত করে। এতে সুমন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

গায়ে বিড়ির ধোঁয়া দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুইয়া বলেন, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তসহ দায়ীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

আরটিভি/এমএইচজে