ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

গায়ে বিড়ির ধোঁয়া দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০২:২৭ পিএম
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গায়ে বিড়ির ধোঁয়া দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারে রোজাদার ছাবিদ মিয়ার সামনে আলাল মিয়া বিড়ি খাওয়ার সময় ধোঁয়া ছুড়লে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় ও উভয় পক্ষ উত্তেজিত হয়ে উঠে। এরপর ইফতারের আগ মুহূর্তে নিজ এলাকায় গিয়ে ছাবিদ গোষ্ঠী ও আলাল গোষ্ঠী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ৭ জন আহত হন।

আরও পড়ুন

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র সরকার ঘটনার বিষয় নিশ্চিত বলেন, ইফতারের মুহূর্তে খবর পেয়ে পর্যাপ্ত ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি
এছাড়া, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)। 
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি
ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
বিষধর সাপ দেখলে যেখানে মানুষ আতংকিত হয়, সেখানে সেই সাপ নিয়েই নানা কলাকৌশল দেখিয়ে দর্শনার্থীদের আনন্দ দিচ্ছেন সাপুড়েরা। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ঝাপান খেলাকে ঘিরে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় সৃষ্টি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ।
ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
পিরোজপুরে ট্রাকচাপায় অটোরিকশা‌চালক নিহত
পিরোজপুরের সদর উপজেলায় বাড়ির সামনে ব্যাটারিচালিত অটোরিকশায় বসে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় নজরুল শেখ (৪৫) নামের এক চালক নিহত হয়েছেন।
পিরোজপুরে ট্রাকচাপায় অটোরিকশা‌চালক নিহত
ডিসি-এসপির পর গোপালগঞ্জের তিন থানার ওসিও বদলি
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির পর এবার জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়েছে।
ডিসি-এসপির পর গোপালগঞ্জের তিন থানার ওসিও বদলি
আরও পড়ুন
গোপালগঞ্জে একই স্থানে পর পর ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
নাতনির স্পর্শকাতর অঙ্গে আঘাতের কারণ থেকে সামনে এলো গেদু মিয়ার নাম
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, দেখতে গিয়ে গার্মেন্টসকর্মী নিহত
চলন্ত অবস্থায় খুলে পড়ল মহানগর এক্সপ্রেসের দরজা