শনিবার, ২১ মার্চ ২০২৬ , ০২:৩৪ পিএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়।
শনিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের ১১নং সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রোহিত শর্মার হাতে মিষ্টি তুলে দিয়ে তাদেরকে বিজিবির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় বিজিবির পক্ষ থেকে বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়কসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য ৪ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়। অপরদিকে বিএসএফের পক্ষ থেকেও বিজিবির ব্যাটালিয়ন অধিনায়কসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য ৪ প্যাকেট মিষ্টি উপহার দেন। পরে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।
সীমান্তে সৌহার্দ্য-ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলিতে এই দুই বাহিনীর পক্ষ থেকে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে বলে জানা গেছে।
বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরটিভি/এমএইচজে