নড়াইল পুলিশ লাইনসে নারী সদস্যের আত্মহত্যা

নড়াইল প্রতিনিধি

শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ০৬:০০ পিএম


নড়াইল পুলিশ লাইনসে নারী সদস্যের আত্মহত্যা
ছবি: সংগৃহীত

নড়াইল জেলা পুলিশ লাইন্সের নারী ব্যারাকে মোসা. নূরে জান্নাতুল ছনিয়া (২৬) নামে এক নারী পুলিশ সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (২০ মার্ট) দুপুরে নড়াইল পুলিশ লাইন্স মাঠে তার জানাজা সম্পন্ন হয়।

নিহত ছনিয়া মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার তালুতনগর গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে।

আরও পড়ুন

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গত কয়েকদিন ধরে মানসিকভাবে বেশ বিপর্যস্ত ও হতাশাগ্রস্ত ছিলেন।

নড়াইল সদর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে জান্নাতুল ছনিয়া নারী ব্যারাকের একটি রুমে একা ছিলেন। রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে অন্য সদস্যরা তাকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার ময়নাতদন্ত শেষে পুলিশ লাইন্স প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে মানিকগঞ্জে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission