রোববার, ২২ মার্চ ২০২৬ , ০২:১৭ পিএম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের পালোয়ান বাড়ি এলাকায় গরুর মাংস রান্না করার সময় মাংসের ওপর অলৌকিকভাবে ‘আল্লাহ’সদৃশ্য লেখা ভেসে ওঠে। পরে বাড়ির লোকেরা মাংসের ওই টুকরাটিকে সংরক্ষণ করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শনিবার (২১ মার্চ) সকালে পালোয়ান বাড়ির কমলা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার চাপাইর ইউনিয়নের পালোয়ান বাড়ী এলাকায় কমলা বেগম একজন হতদরিদ্র তিনি এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি মানুষের কাছ থেকে চেয়ে-চিন্তে কোনোরকম দিন পার করেন। গত কোরবানি ঈদের সময় মানুষের বাড়ি থেকে চেয়ে গরুর মাংস নিয়ে আসেন। পরে পাশের বাড়ির ফ্রিজে সেগুলো রেখে দেন। শনিবার সকালে ওই মাংস রান্না করার সময় দেখেন- একটি মাংসের টুকরা ভেসে উঠছে। বারবার মাংসের ওই টুকরাটিকে সেদ্ধ করার জন্য ডুবানোর চেষ্টা করলেও তা ডুবছে না। মাংস সেদ্ধ না হওয়ায় মাংসের ওই টুকরাটি হাতের ওপর নিলে গরমের পরিবর্তে ঠান্ডাভাব অনুভূত হয়। পরে লক্ষ্য করা যায়- মাংসের ওই টুকরাটিতে আরবি হরফে লেখা রয়েছে ‘আল্লাহ’। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কমলা বেগম বলেন, মাংস রান্না করার সময় এক টুকরো মাংস বার বার চোখের সামনে ভেসে আসে। এতে কিছু একটা লেখা রয়েছে বুঝা যায় পরে পাশের বাড়ির লোকজন ডাকলে তারা এসে বলে তোমার মাংসের মধ্যে আল্লাহ লেখা। সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক আমার বাড়িতে হাজার হাজার মানুষ ভিড় করেন।
আরটিভি/এমএইচজে