ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে নৌকা ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১২:৪৫ পিএম
প্রতীকী ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদী পারাপারের নৌকা ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মার্চ) বিকেলে জাদুকাটা নদীর পূর্ব পাড় লাউড়েরগড় থেকে পশ্চিমপাড়ে ঘাগটিয়া ঘাটের যাওয়ার সময় মাঝ নদীতে নৌকা ডুবে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সুফিয়া বেগম (১০)। সে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় এলাকার শাহীনাবাদ গ্রামের সতু মিয়ার মেয়ে।

ঈদ উপলক্ষে নদীর পশ্চিম তীরে নানা বাড়িতে যেতে চেয়েছিল সুফিয়া। কিন্তু মাঝ নদীতে নৌকাডুবিতে নানা বাড়ি যাওয়া হলো না তার। অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে এই নৌকা ডুবির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে দুপুর থেকেই তাহিরপুর উপজেলার শিমুল বাগান ও বারেক টিলায় এলাকায় পর্যটকদের ভীড় ছিল। বিকেল ৪টার দিয়ে জাদুকাটা নদীর পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ের শিমুল বাগান ও বারেক টিলায় এলাকায় যেতে খেয়া নৌকায় অতিরিক্ত যাত্রী উঠেন। নৌকাটি নদীর মাঝে গেলে আস্তে আস্তে ডুবে যায়। অন্যরা সাঁতরিয়ে নদীর তীরে উঠতে পারলেও সুফিয়া সাঁতার না জানায় পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

ঘাগটিয়া গ্রামের বাসিন্দা সাহাজুল ইসলাম বলেন, ঈদের দিন হওয়ায় খেয়া নৌকায় যাত্রীদের খুব চাপ ছিল। অতিরিক্ত যাত্রী উঠে পড়ায় খেয়া নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। এতে এক শিশুর মৃত্যু হয়েছে। নদীতে পানি কম থাকায় ও স্রোত না থাকায় রক্ষা হয়েছে, না হলে আরও হতাহতের ঘটনা ঘটত।

খেয়া নৌকার মাঝি জয়দর আলী বলেন, যাত্রীদের বারবার সতর্ক করেছিলাম এবং অতিরিক্ত ভিড় থাকায় অনেককে পরের নৌকায় আসতে অনুরোধ করেছি। কিন্তু অনেক যাত্রী সেই সতর্কতা উপেক্ষা করে একসঙ্গে নৌকায় উঠে পড়েন। যার ফলে নৌকাটি নদীর মাঝে গিয়ে ডুবে যায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, জাদুকাটা নদীর খেয়া নৌকা ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে এই নৌকা ডুবির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনও অভিযোগ না থাকায় নিহত শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অতিরিক্ত যাত্রী পরিবহন না করতে সব খেয়া নৌকার মাঝিকে সতর্ক করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিসেম্বর ঘিরে গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: এমপি বাবুল
ডিসেম্বর মাসকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। 
ডিসেম্বর ঘিরে গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: এমপি বাবুল
দুঃসময়ের ছাত্রদল নেতা এখন ইজিবাইক চালক
স্কুলজীবন থেকেই ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এরপর ইউনিয়ন থেকে উপজেলার গুরুত্বপূর্ণ পদে। দল ক্ষমতায় থাকাকালীন ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। দুঃসময়েও দল ছেড়ে যাননি।
দুঃসময়ের ছাত্রদল নেতা এখন ইজিবাইক চালক
২৫৫ পিস ইয়াবাসহ ইয়াসমিন গ্রেপ্তার
খুলনার পাইকগাছায় পুলিশের অভিযানে ২৫৫ পিস ইয়াবাসহ নিলুফার ইয়াসমিন (৩৮) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
২৫৫ পিস ইয়াবাসহ ইয়াসমিন গ্রেপ্তার
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে আমরা ডলার বন্ড ইস্যু করছি। এটা স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যকে আরও সম্প্রসারিত করবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অর্থনীতি সম্পর্কে জনগণের স্পষ্ট ধারণা থাকা উচিত।
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ ওঠেছে।
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
আরও পড়ুন
সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নেতা এনামুল গ্রেপ্তার
তাহিরপুরে পোকার আক্রমণ ‘তছনছ’ বোরোর বীজতলা
সুনামগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় গরু-ঘোড়া-কয়লা ও জিরা জব্দ
বর্ষায় নৌকা, হেমন্তে ভাঙা রাস্তা - দুই মৌসুমেই দুর্ভোগে তাহিরপুরের এক গ্রামের মানুষ