images

দেশজুড়ে

গভীর রাতে কৃষকের গাভী ও বাছুর চুরি, অতঃপর...

বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ০৯:৪৮ পিএম

সুনামগঞ্জের জগন্নাথপুরে গভীর রাতে কৃষকের গোয়ালঘর থেকে একটি গাভী ও একটি বাছুর চুরির পর সকালে ধান খেতে পাওয়া যায় জবাইকৃত গরুর নাড়িভুঁড়ি।

বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার পাটলী ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন
11

‘জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহস জুগিয়েছিল’

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে আলীপুর গ্রামের কৃষক রবিউল আলমের বাড়ির গোয়াল ঘর থেকে একটি গাভী ও তার বাছুর চুরি হয়। পরদিন সকালে স্থানীয়রা গ্রামের হাওরের ধান খেতে জবাইকৃত গরুটির নাড়িভুঁড়ি দেখতে পান। 

স্থানীয় ইউপি সদস্য আবু সালেহ বলেন, গরু দুটি চুরি করে হাওরে নিয়ে গিয়ে জবাই করে মাংস কেটে নিয়ে গেছে চোরেরা। এমন ঘটনা আমাদের এলাকায় আর কখনো ঘটেনি। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরটিভি/এমআই