images

দেশজুড়ে

কালিয়াকৈরে মাংস বিক্রির প্রস্তুতিকালে আটক ৯ ঘোড়া নিলামে বিক্রি

সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ০৭:২৭ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় খলিশাজানি এলাকায় গত ১৭ই মার্চ ঘোড়ার মাংস বিক্রির প্রস্তুতিকালে আটক করা ৯টি ঘোড়া নিলামের মাধ্যমে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।  

সোমবার (৩০ মার্চ) দুপুরে ঘোড়াগুলো বিক্রি করা হয়।

এলাকাবাসী জানায়, এলাকাবাসী ঘোড়া জবাই করার প্রস্তুতিকালে ঘোড়াগুলো আটক করে। পরে এলাকাবাসী কালিয়াকৈর থানার পুলিশকে খবর দিলে খলিশাজানি এলাকা থেকে এসব ঘোড়া আটক করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘোড়াগুলো জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

সুন্দরবনের ডাকাত ‘ছোট সুমন’ বাহিনীর আস্তানা ধ্বংস করল কোস্টগার্ড

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন জানান, জনস্বাস্থ্য ও আইনগত বিষয় বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। পরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঘোড়াগুলো মোট ৩০ হাজার ৫০০ টাকায় নিলামে বিক্রি করা হয়।

আরটিভি/এমএইচজে