ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনের ডাকাত ‘ছোট সুমন’ বাহিনীর আস্তানা ধ্বংস করল কোস্টগার্ড

মোংলা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৪ পিএম
জব্দ করা মালামাল। ছবি: আরটিভি

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘ছোট সুমন’ বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (৩০ মার্চ) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্যরা বাগেরহাটের মোংলা থানাধীন সীমান্ত খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৬টায় কোস্টগার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর ১টি আস্তানা চিহ্নিত করে তা ধ্বংস করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ওয়াকিটকি এবং রান্নার কাজে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ আরও অন্যান্য আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ছোট সুমন বাহিনীর সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভাব হয়নি। জব্দ করা মালামালের পরবর্তী আইনি ব্যবস্থার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, আমরা দস্যুদের উদ্দেশ্যে বলতে চাই, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপালগঞ্জে আরও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-বডি ওর্ন ক্যামেরায় নজরদারি
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আরও ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য সর্বোচ্চ সংখ্যক সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের লাইভ ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন তারা। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন বিজিবি সদস্যরা। বিজিবির এই কর্মকর্তা আরও জানান, দায়িত্ব পালনের ক্ষেত্রে বিজিবি সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখছেন। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখার পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি প্রস্তুত রয়েছে। আরটিভি/এসআর
গোপালগঞ্জে আরও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-বডি ওর্ন ক্যামেরায় নজরদারি
কুয়াশার চাদরে ঢাকা নওগাঁ, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন
অগ্রহায়ণের শুরুতেই কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা নওগাঁ। সকালের দিকে চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহন। হঠাৎ এই শীতের আমেজে সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে।
কুয়াশার চাদরে ঢাকা নওগাঁ, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন
কাজে যোগ দিয়েছেন শিল্পাঞ্চলের শ্রমিকরা, সাভার-আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক
টানা অসন্তোষের পর স্বাভাবিক হতে শুরু করেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। বেশিরভাগ গার্মেন্টস কারখানা খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
কাজে যোগ দিয়েছেন শিল্পাঞ্চলের শ্রমিকরা, সাভার-আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক
সাতসকালে ট্রাকচাপায় প্রাণ গেল দুই পথচারীর
সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুলের ধোপাকান্দি এলাকায় পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।
সাতসকালে ট্রাকচাপায় প্রাণ গেল দুই পথচারীর
যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে পুলিশে দিলেন নেতাকর্মীরা
ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের মিছিল দেখে ইউসুফ মুন্সী নামে এক ভ্যানচালক ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন নেতাকর্মীরা।
যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে পুলিশে দিলেন নেতাকর্মীরা
আরও পড়ুন
বজবজা ও ঝাপঝপি খাল এলাকায় অভিযান চালিয়ে ২ হরিণের মাংস-মাথা-চামড়া জব্দ
সুন্দরবনে কয়লাবোঝাই কার্গোতে আগুন
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার ১০ জেলে
মৎস্যজীবীদের পদচারণায় মুখরিত সুন্দরবনের দুবলার জেলে পল্লী