images

দেশজুড়ে

নামাজরত স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ০৪:৪৬ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্ত্রী হত্যার দায়ের স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এ রায় দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সেলিম শাহীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, স্ত্রী হত্যার দায়ে সাজাপ্রাপ্ত গোলাম ছারওয়ার জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বাসিন্দা।

আরও পড়ুন
Web-Image

রাঙ্গামাটি জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে সরাতে জেলা প্রশাসকের আবেদন

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩ জানুয়ারি ভোররাতে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে স্ত্রী শাহানারা বেগমকে নামাজরত অবস্থায় গলায় গামছা প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী গোলাম সারোয়ার।

এ ঘটনায় নিহতের বাবা রুহুল আমিন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় ওই দম্পতির ছেলে সাইমুন বাবার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেন। দীর্ঘ শুনানি শেষে  আজ এ রায় ঘোষণা করেন আদালত। 

আরটিভি/এমআই