বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ০৬:০১ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে টাকাভর্তি কয়েকটি বস্তা নদীর পাড়ে পড়ে থাকার একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবি নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মনে।
ভাইরাল ওই ছবিতে দেখা যায়, এক শ, পাঁচ শ এবং এক হাজার টাকার নোট ভর্তি ৭টি বস্তা কাদাযুক্ত পানিতে পড়ে আছে। ছবিতে টাকার বস্তার পাশে পানিতে ভাসমান কিছু ময়লাও দেখা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি পেয়ে কাদের চৌধুরী নামের এক ব্যবসায়ী নিজের ফেসবুক ওয়ালে ছবিটি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেন, চট্টগ্রামের পলাতক ব্যাংক লুটেরাদের রাজনৈতিক নেতাদের কয়েকজনের বাড়ি চট্টগ্রাম। তারা হয়তো টাকা লুকাতে না পেরে নদীতে ফেলে দিয়েছেন।
এ ব্যাপারে খোঁজ নিতে গেলে কর্ণফুলী নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, এটি এআই দিয়ে তৈরি করা ছবি। এটার কোনো ভিত্তি নেই।
এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করাকে অপরাধ উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা বলেন, এটি এক ধরনের অপরাধ। সকাল থেকে আমাদের একটা সময় এই ভিত্তিহীন বিষয় নিয়ে ব্যয় করতে হয়েছে।
আরটিভি/এমআই