ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে দুই শিশু হাসপাতালকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি শিশু হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে জরিমানা করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা গেছে, চাটখিল শিশু হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন

অপরদিকে, নবজাতক শিশু হাসপাতালেরের ওটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায় ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে তাৎক্ষণিক অর্থ পরিশোধ করায় কারাদণ্ডের আদেশ কার্যকর হয়নি।

এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত ডা. শহিদুল আহমেদ নয়ন, স্যানিটারি ইন্সপেক্টর (এমওডি) ডা. আলী আকবরসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আজকে আমরা দুটি হাসপাতালে অভিযান পরিচালনা করেছি। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁপাইনবাবগঞ্জে খড়ের স্তূপে মিলল ১৯ ককটেল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অভিযানে ১৯টি ককটেল জব্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে খড়ের স্তূপে মিলল ১৯ ককটেল
মুন্সীগঞ্জে যুবদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, আটক ৩
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাত শিকদারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। 
মুন্সীগঞ্জে যুবদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, আটক ৩
হুঁশ ফিরতেই হতভম্ব গৃহবধূ, ঘটনা কী
দিনাজপুরের হিলিতে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে রুহুল আমিন ও শুকুর আলি নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হুঁশ ফিরতেই হতভম্ব গৃহবধূ, ঘটনা কী
প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথেই ঝরল একজনের প্রাণ 
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চৌগাছা উপজেলার ফাঁসতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথেই ঝরল একজনের প্রাণ 
বৃদ্ধা মায়ের সম্পত্তি লিখে নেওয়ার পরও ভরণপোষণ না দেওয়ার অভিযোগ মেয়ের বিরুদ্ধে
ময়মনসিংহে কৌশলে সম্পত্তি লিখে নেওয়ার পর ভরণপোষণ বন্ধ, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে মেয়ে ও জামাতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন প্রায় ৮০ বছর বয়সী বৃদ্ধা রহিমা খাতুন।
বৃদ্ধা মায়ের সম্পত্তি লিখে নেওয়ার পরও ভরণপোষণ না দেওয়ার অভিযোগ মেয়ের বিরুদ্ধে
আরও পড়ুন
বাইক, গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
মিরসরাইয়ে মাদকবিরোধী অভিযানে ৮৩ জনের কারাদণ্ড-জরিমানা
হঠাৎ পশু খাদ্যের দোকানে প্রশাসনের অ্যাকশন, অতঃপর...
আদালতে ৫০ টাকা জরিমানা দিয়ে মুক্তি পেলেন মিষ্টি কেড়ে খাওয়া সেই কিশোর