বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ০২:৪৯ পিএম
আরটিভির সিনিয়র ফটো সাংবাদিক স্বপনের বাবা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৩টার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সাংবাদিক স্বপনের বাবার মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তারা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাদ জোহর তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, তিনি একজন সৎ, ধর্মপরায়ণ ও সমাজসেবামূলক ব্যক্তিত্ব হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তার মৃত্যুতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
আরটিভি/এমএম