ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে ৮ হাজার বিয়েতে সাড়ে ৫ হাজার ডিভোর্স, ঘটনা কী?

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পিএম
ছবি: সংগৃহীত

মাদারীপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদের ঘটনা। প্রবাসী অধ্যুষিত জেলা হিসেবে এর পরিচিতি রয়েছে বেশ আগে থেকেই।

সংশ্লিষ্টদের মতে, এর পেছনে প্রধান কারণ হিসেবে উঠে আসছে পরকীয়া সম্পর্ক, দাম্পত্যে বোঝাপড়ার অভাব, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, পারস্পরিক অবিশ্বাস এবং দায়িত্বহীনতা।

বিশেষ করে প্রবাসজীবনের দূরত্ব, পরকীয়া, বাল্যবিবাহ ও দাম্পত্য সম্পর্কে আস্থাহীনতা ইত্যাদি কারণকে সামনে এনে ভেঙে যাচ্ছে অসংখ্য পরিবার। এতে করে সামাজিক ও পারিবারিক কাঠামোতে দেখা দিচ্ছে নানা অস্থিরতা।

আরও পড়ুন

জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মাদারীপুরে মোট ৮ হাজার ১০৬টি বিয়ে হয়েছে। এর মধ্যে বিচ্ছেদের ঘটনা ঘটেছে ৫ হাজার ৫২১টি, যা মোট বিয়ের প্রায় ৬৭ শতাংশ। আগের বছরগুলোর তুলনায় এ হার উল্লেখযোগ্যভাবে বেশি—২০২৪ সালে ৪৬.৬ শতাংশ, ২০২৩ সালে ৫৪.৩ শতাংশ এবং ২০২২ সালে ৪৩.৮ শতাংশ ছিল।

উপজেলা ভিত্তিক তথ্যে দেখা যায়, মাদারীপুর সদর উপজেলায় বিয়ে হয়েছে ২ হাজার ২২৬টি এবং বিচ্ছেদ হয়েছে ২ হাজার ১৭৭টি—যেখানে ব্যবধান মাত্র ৪৯টি। শিবচরে বিয়ে ২ হাজার ৪৩১টি, বিচ্ছেদ ১ হাজার ২৩৭টি; কালকিনিতে বিয়ে ১ হাজার ৮২৮টি, বিচ্ছেদ ৯২১টি এবং রাজৈরে বিয়ে ১ হাজার ৬২১টি, বিচ্ছেদ ১ হাজার ৯৬টি। বিশেষ করে সদর ও প্রবাসী অধ্যুষিত এলাকাগুলোতেই বিচ্ছেদের হার বেশি লক্ষ্য করা যাচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসে অবস্থানের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের দূরত্ব তৈরি হয়, যা অনেক ক্ষেত্রে সম্পর্কের অবনতি ঘটায়। এ সুযোগে অনেক ক্ষেত্রে পরকীয়ার মতো ঘটনা ঘটে, যা শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়।

কালকিনি উপজেলার এক প্রবাসী বলেন, বিদেশে থাকার কারণে স্ত্রীর সঙ্গে যোগাযোগ কমে যায়। দেশে ফিরে জানতে পারি, সে অন্য সম্পর্কে জড়িয়েছে। এরপর বিচ্ছেদ ছাড়া আর কোনো উপায় ছিল না।

মাদারীপুর সদর উপজেলার আরেক প্রবাসী করিম বলেন, আমি বিদেশে থেকে কষ্ট করে উপার্জিত টাকা স্ত্রীর কাছে পাঠাতাম। কয়েক বছর পর জানতে পারি, সে সব নিয়ে অন্যত্র চলে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, বিয়ের অল্প সময়ের মধ্যেই তার স্বামীর পরকীয়ার বিষয়টি সামনে আসে, যা তাদের সংসার ভাঙনের কারণ হয়।

বিবাহ ও তালাক রেজিস্ট্রার মাওলানা জাহিদ আলম বলেন, প্রবাসী পরিবারের মধ্যে বিচ্ছেদের ঘটনা তুলনামূলক বেশি দেখা যাচ্ছে। দূরত্বের কারণে দাম্পত্য সম্পর্কে ফাটল তৈরি হয়, আর পরকীয়া সেই ফাটলকে আরও গভীর করে।

মাদারীপুর জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল হাসান সোহেল বলেন, বিবাহ বিচ্ছেদ আইনি অধিকার হলেও এর ক্রমবর্ধমান হার সমাজের জন্য অশনিসংকেত। বিশেষ করে প্রবাসী পরিবারগুলোতে এই প্রবণতা বাড়ছে, যা গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

ম্যারেজ ও ডিভোর্স কনসালটেন্ট আলমগীর হোসেন জানান, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ে ও বেকারত্বও বিচ্ছেদের অন্যতম কারণ। তিনি বলেন, অপরিপক্ব দম্পতিরা দীর্ঘ দূরত্বের সম্পর্ক ধরে রাখতে পারে না, ফলে ভুল বোঝাবুঝি বাড়ে।

জেলা রেজিস্ট্রার আমির হামজা বলেন, প্রবাসী অধ্যুষিত হওয়ায় মাদারীপুরে বিচ্ছেদের হার বেশি। পরকীয়া এখন একটি বড় সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, যা অনেক সংসার ভাঙার পেছনে মূল ভূমিকা রাখছে।

এদিকে বিবাহ তালাক রেজিস্ট্রার মাওলানা আলী হোসেন জানান, শহর ও প্রবাসপ্রবণ এলাকাগুলোতে পরকীয়ার প্রবণতা তুলনামূলক বেশি হওয়ায় দাম্পত্য সম্পর্কে আস্থাহীনতা তৈরি হচ্ছে এবং বিচ্ছেদের ঘটনাও বাড়ছে।

সংশ্লিষ্টদের মতে, প্রবাসী পরিবারে নিয়মিত যোগাযোগ বজায় রাখা, পারিবারিক মূল্যবোধ জোরদার করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা না গেলে ভবিষ্যতে এই সংকট আরও গভীর হতে পারে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
পাবনায় হানি ট্র্যাপের মাধ্যমে প্রেমের অভিনয় করে কারিবুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে অপহরণ ও মুক্তিপণের দাবির অভিযোগে ৩ জনকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। 
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
স্কুলশিক্ষিকাকে নেতার থাপ্পড়, ভিডিও ভাইরাল
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধের জেরে প্রধান শিক্ষকের কক্ষে এক সহকারী শিক্ষিকাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।
স্কুলশিক্ষিকাকে নেতার থাপ্পড়, ভিডিও ভাইরাল
লেবুর বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পরিত্যক্ত দুটি লেবুভর্তি বস্তা তল্লাশি করে মালিকবিহীন ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব ইয়াবার সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
লেবুর বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা
নদী-খাল দখল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
রাজশাহীতে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নদী, খাল বা জলাশয় খননের পর আবার নতুন করে দখল ও ভরাট যেন না হয় সে দিকে দৃষ্টি রেখে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সের সদস্যরা প্রতি ১৫ দিন পরপর প্রকল্প এলাকা পরিদর্শন করে প্রতিবেদন দেবেন। আমাদের প্রতি মাসে এ সংক্রান্ত সার্বিক প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়।
নদী-খাল দখল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
স্কুলের রেজিস্ট্রেশন কার্ড নিতে গিয়ে নিখোঁজ ৩ ছাত্রী উদ্ধার, যা জানা গেল
বান্দরবানের লামায় রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ তিন ছাত্রীকে চার দিন পর চট্টগ্রাম শহরের খুলশী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দিনগত রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকার পৃথক দুটি বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় তাদের। উদ্ধার হওয়া ছাত্রীরা হলেন- ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী তানিয়া সুলতানা, নবম শ্রেণির ছাত্রী হালিমাতুজ সাদিয়া ও রেশমি আক্তার। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর সকালে রেজিস্ট্রেশন কার্ড আনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রেশমি আক্তার। পরে তার সঙ্গে অন্য দুই কিশোরীও বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। মঙ্গলবার (১৩ অক্টোবর) নিখোঁজের ঘটনায় লামা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরিপ্রেক্ষিতে তাদের উদ্ধারে অভিযান পরিচালনার এক পর্যায়ে গতকাল বুধবার দিনগত রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন ২ নম্বর রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের একটি বাসা থেকে পৃথকভাবে তিন কিশোরীকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানানো হয়, তারা সেখানে গৃহপরিচারিকার কাজের জন্য অবস্থান করছিলেন। অপরদিকে, পরিবারের সদস্যদের দাবি, রেজিস্ট্রেশন কার্ড আনতে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়েছিল। চকরিয়া উপজেলার মানিকপুর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল কান্তি শর্মা জানান, রেশমি আক্তারসহ তিন কিশোরী তার বিদ্যালয়ে যায়নি। রেশমি অষ্টম শ্রেণিতে ওই বিদ্যালয়ে অধ্যয়নরত ছিল। চলতি বছর সে লামার ইয়াংছা উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হয়। গত ১২ অক্টোবর রেশমির মামা পরিচয়ে এক ব্যক্তি বিদ্যালয়ে এসে তার বিষয়ে খোঁজখবর নিলে তিনি বিষয়টি জানতে পারেন। ইয়াংছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন জানান, নিখোঁজ তিন শিক্ষার্থীই বিদ্যালয়ে অনিয়মিত ছিল। গত ৩০ সেপ্টেম্বর তারা সর্বশেষ নিজ নিজ শ্রেণিতে উপস্থিত ছিল। এরপর থেকে আর বিদ্যালয়ে আসেনি। সোমবার অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করার পর তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি জানা গেছে। সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মোহা. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, গত ১৪ অক্টোবর দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকার দুটি বাসা থেকে তিন কিশোরীকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজের জন্য সেখানে অবস্থান করছিল। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আরটিভি/এমএ  
স্কুলের রেজিস্ট্রেশন কার্ড নিতে গিয়ে নিখোঁজ ৩ ছাত্রী উদ্ধার, যা জানা গেল
আরও পড়ুন
মার্কিন নাগরিককে বিয়ে করে নাগরিকত্ব পেতে ন্যূনতম বয়স ও নতুন শর্ত জানাল ইউএসসিআইএস
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
অবিবাহিতদের যেসব কথা রাগিয়ে দেয়
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল