images

দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে পাম্পে তেল নিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল যুবকের

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ১১:০১ এএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড এলাকায় পেট্রোল পাম্পে তেল নিতে যাওয়ার পথে বাসচাপায় তানভীর আহমেদ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সোয়া ৯টার সময় চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ মহাসড়কের মহারাজপুর-ঘোড়াস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর আহমেদ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর জামাদারপাড়া এলাকার তরিকুল ইসলামের ছেলে। তিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে মোটরসাইকেল নিয়ে পেট্রোল পাম্পে তেল নিতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

আরও পড়ুন
chatrodol_n

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হ‍ত‍্যা

স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তানভীর। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি ফেলে চালক ও সহকারী পালিয়ে যান। এ সময় ক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং শিগগির আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম