ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হ‍ত‍্যা

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৯:১৯ এএম
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ইমরান হোসেন সোহাগ (২৮) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে ঈশ্বরদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাঁড়া গোপালপুর স্কুল পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।

আরও পড়ুন

নিহত ছাত্রদল নেতা সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের উত্তর বাঘইল মহান্নবী পাড়া এলাকার ইমানুল হকের ছেলে। তিনি স্থানীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং জিয়া সাইবার ফোর্সের ঈশ্বরদী উপজেলা শাখার সদস‍্যসচিব।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোহাগ সাড়া গোপালপুর স্কুলের বিপরীত পার্শ্বে স্থানীয় একটি ক্লাবে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল যোগে হেলমেট পরিহিত মুখোশধারী কয়েকজন লোক এসে তাকে ধাওয়া দেয়। এতে সোহাগের সাথে অন‍্যরা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে সোহাগ দৌড়ে পালানোর চেষ্টা করলে পাশ্ববর্তী ধান ক্ষেতের আইলে গিয়ে পড়ে যায়। এরপর সেখানেই তাকে গুলি করে ও কুপিয়ে হত‍্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের মাথার অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। সুরতহাল শেষে মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন‍্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ওই ব‍্যক্তিকে কে বা কারা কী কারণে হত‍্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার পরই এ ব‍্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। অপরাধীদের সনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী
স্বামী-শ্বশুড়বাড়ির নির্যাতন সইতে পারলেন না মেধাবী ছাত্রী ঝুমুর