images

দেশজুড়ে

সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে ওভারব্রিজে ধাক্কা, চালক-হেলপারসহ নিহত ৩

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ০৩:০২ পিএম

সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে রোড আইল্যান্ড ও ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন।

শুক্রবার (৩ মার্চ) যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের নলকা এলাকায় বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ।

আরও পড়ুন
pond

টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিররুল ইসলাম জানান, বগুড়া থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি মহাসড়কের আইল্যান্ড ও ওভারব্রিজের মাঝখানে ধাক্কা লেগে আটকে যায়। ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

আরটিভি/এমএইচজে