টাঙ্গাইলের ঘাটাইলে পুকুরে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় এক শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রত্নাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, উপজেলার শরাবাড়ি গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে মোছা. তামান্না আক্তার (১২) ও মধুপুর উপজেলার শালিকা গ্রামের মুনসুর আলীর মেয়ে মোছা. নিসা খাতুন (১১)।
স্থানীয়রা জানান, এদিন সন্ধ্যায় তিন ছাত্রী মাদ্রাসার পাশে পুকুর পাড়ে খেলতে যায়। এ সময় অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়। পরে উপস্থিত লোকজন তাদের দ্রুত উদ্ধার করে। এসময় তামান্না ও নিসাকে মৃত অবস্থায় এবং অপরজনকে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃত শিশুটিকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর জেনেছি।
আরটিভি/এমএম




