images

দেশজুড়ে

বাসচাপায় প্রাণ হারালেন ছাত্রদল নেতা, চালককে খুঁজছে পুলিশ

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ০৪:০২ পিএম

নাটোরের সিংড়ায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় প্রাণ হারিয়েছেন নাদির কায়ছার রুবেল (৩৫) নামে এক ছাত্রদল নেতা।

সোমবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদির কায়ছার রুবেল নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও সিংড়া পৌর এলাকার নিংগইন ঘুনপাড়া গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে।

আরও পড়ুন
Noakhali

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পুড়িয়ে হত্যা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন রুবেল। ওই সময় যশোর থেকে বগুড়াগামী নাজ পরিবহনের একটি বাস তার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। দুর্ঘটনার পর বাসটির অজ্ঞাতনামা চালক ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিংড়া বাসস্ট্যান্ডে বাসটি রেখে পালিয়ে যায়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, দুর্ঘটনায় সংশ্লিষ্ট বাসটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরটিভি/এসএইচএম