ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পুড়িয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পিএম
ফাইল ছবি

নোয়াখালীর চাটখিলে মো. খোকন (৩২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশটি আগুনে পোড়ানো অবস্থায় পাওয়া গেছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ মরদেহ উদ্ধারের খবরটি নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার (৫ এপ্রিল) রাত ১০টায় চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রী পোল সংলগ্ন ঝোপ থেকে খোকনের মরদেহটির উদ্ধার করা হয়।

নিহত খোকন ওই এলাকার হোসেন আলী পাটোয়ারী বাড়ির মো. ফারুক হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, খোকন পেশায় একজন দিনমজুর ছিল। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টায় একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন খোকন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে শনিবার (৪ এপ্রিল) রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন

স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা অন্যত্র তাকে পিটিয়ে পুড়িয়ে হত্যা করে মরদেহ ঝোপের মধ্যে ফেলে যায়।

রোববার রাতে স্থানীয়রা ঝোপের মধ্যে অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ওসি আব্দুল মোন্নাফ বলেন, মরদেহটি পোড়ানো মনে হচ্ছে। তবে, ফরেনসিক রিপোর্ট না পেলে কিছু বলা যাচ্ছে না। তবে, এটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবার অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লংগদুতে আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
রাঙামাটির লংগদু উপজেলায় একটি আবাসিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করেছেন সেনাবাহিনীর লংগদু জোনের জোন কমান্ডার।
লংগদুতে আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
মুক্তিযোদ্ধার দুই ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধারের ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীনের দুই ছেলেকে মাদক মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ষড়যন্ত্র দাবি করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও উপজেলার অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধার দুই ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ
উদ্বোধনে দাওয়াত না পেয়ে ক্ষুব্ধ মাতবর, স্কুলছাড়া ৩০ শিশু
নতুন ভবনের উদ্বোধন হয়েছে ঘটা করে। তবে সেই ভবনের দরজা দিয়ে এখন আর নিয়মিত ঢুকছে না গ্রামের একদল শিশু। অভিযোগ, উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে স্থানীয় এক প্রভাবশালী মাতবর ক্ষুব্ধ হওয়ার পর প্রায় ৩০ শিক্ষার্থী কয়েকদিন ধরে বিদ্যালয়ে আসছে না। কেউ কেউ সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তি করানোর চেষ্টাও করছেন।
উদ্বোধনে দাওয়াত না পেয়ে ক্ষুব্ধ মাতবর, স্কুলছাড়া ৩০ শিশু
কুড়িগ্রামে বিক্ষোভের মুখে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লীর হাট ফাজিল মাদরাসায় চারটি পদে নিয়োগকে কেন্দ্র করে নিয়োগ বাণিজ্যের পাঁয়তারার অভিযোগে রোববার (৪ অক্টোবর) মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। একপর্যায়ে বিক্ষোভকারীদের তোপের মুখে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ পত্রজমা দিতে বাধ্য হন।
কুড়িগ্রামে বিক্ষোভের মুখে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ
রাতের আঁধারে বিদ্যালয়ের ১১ ফ্যান গায়েব
পঞ্চগড়ের সদর উপজেলায় রাতের আঁধারে বিদ্যালয়ের তালা ভেঙে ১১টি ফ্যান চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া বিদ্যালয়ের একটি সাউন্ড সিস্টেম ও সততা স্টোরের কিছু টাকাও চুরি হয়েছে। তবে চুরির কাজে ব্যবহৃত একটি স্ক্রুড্রাইভার রেখে গেছে চোরেরা।
রাতের আঁধারে বিদ্যালয়ের ১১ ফ্যান গায়েব
আরও পড়ুন
রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলাই কাল হলো যুবকের
স্ত্রীকে নিয়ে যাওয়ায় ‘মাথা নষ্ট’ হয়ে যায় যুবকের, নিলেন ‘চরম সিদ্ধান্ত’
সীমান্তবর্তী যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির প্রশিক্ষণ
যুবককে পিটিয়ে হত্যার মামলা নিতে নারাজ দুই থানার পুলিশ