images

দেশজুড়ে

পিরোজপুরে ১০ লাখে বিক্রি হলো ৫০ লাক্ষ্যা মাছ

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ০৫:৪৯ পিএম

পিরোজপুরের এক জেলের জালে ধরা পড়েছে সাগরের ৫০টি লাক্ষ্যা মাছ। এসব মাছ স্থানীয় বাজারে ১০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) পিরোজপুরের পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে এক পাইকারি বিক্রেতার কাছে এ মাছ বিক্রি করা হয়। পরে মাছগুলো চট্টগ্রামে পাঠানো হয়েছে।

জানা গেছে, ইন্দুরকানি উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের দুলার ফকিরের একটি ট্রলার মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে যায়। সেখানে জাল ফেললে একসঙ্গে ৫০টি লাক্ষ্যা মাছ ধরা পড়ে। ধরা পড়া প্রতিটি মাছের ওজন ১০ থেকে ২২ কেজির মধ্যে। মূল্যবান এই মাছ পাওয়ার পর জেলেরা দ্রুত পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরে আসেন। খবর পেয়ে এক ব্যবসায়ী পুরো মাছের চালানটি ১০ লাখ টাকায় কিনে নেন।

আরও পড়ুন
Web-Image---Copy

‘মাটিখেকো’দের থাবায় বিলীন হচ্ছে একের পর এক পাহাড় 

জেলেরা গণমাধ্যমকে জানান, একসঙ্গে এতসংখ্যক বড় লাক্ষ্যা মাছ ধরা পড়া বিরল ঘটনা। এতে তারা বেশ লাভবান হয়েছেন।

আরটিভি/এমএইচজে