images

দেশজুড়ে

নোয়াখালীতে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০১:৫৮ পিএম

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ৪০ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার ওসখালী পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন
rab

নোয়াখালীতে তরমুজ ক্ষেতে নিয়ে নারীকে সংঘবব্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ওসখালী পুরাতন বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২টি দোকান ও ৩টি গুদাম তল্লাশি করে ৪০ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ২৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল, ১৫৮টি চায়না দুয়ারি জাল এবং ৪৮০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ২ জন জাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে এবং নিষিদ্ধ পলিথিন মৎস্য অধিদপ্তরের মালখানায় জমা রাখা হয়েছে। দেশের মৎস্যসম্পদ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরটিভি/টিআর/এমএম