ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে তরমুজ ক্ষেতে নিয়ে নারীকে সংঘবব্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পিএম
গ্রেপ্তার ধর্ষক ফয়সাল : ছবি আরটিভি

নোয়াখালীর হাতিয়া থানায় দায়ের করা একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি মো. ফয়সাল ওরফে রিয়াজ (৪২)কে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৬ এপ্রিল) দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ সিপিপি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।

এর আগে, রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র‍্যাব-৭, চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আরও পড়ুন

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে চট্রগ্রামের ফেস্টিভ্যাল জোন কমিউনিটি সেন্টারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তিনি নোয়াখালীর হাতিয়া থানার একটি বহুল আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ১০ মার্চ ২০২৬ রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী নারীকে একটি তরমুজ ক্ষেতের টং ঘরে নিয়ে গিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করে। ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে হাতিয়া থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে র‍্যাব। গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে তাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের পরিচয় নিশ্চিত করে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১১ সিপিপি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত আরও বলেন, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা
চট্টগ্রাম বন্দরের সংবেদনশীল স্থাপনা, নিরাপত্তাব্যবস্থা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ছবি-ভিডিও ধারণ এবং বিভিন্ন মাধ্যমে তা প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।
অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা
আরটিভিতে সংবাদ প্রকাশ / দূতাবাসের হেফাজতে গোপনে ভিডিও পাঠানো সেই রেহেনা
গৃহকর্মী ভিসায় সৌদি আরবের জেদ্দায় গিয়ে নির্যাতনের শিকার হওয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের রেহেনা খাতুনকে অবশেষে বাংলাদেশ দূতাবাসের হেফাজতে নেওয়া হয়েছে।
দূতাবাসের হেফাজতে গোপনে ভিডিও পাঠানো সেই রেহেনা
গণপিটুনিতে নিহত / সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও তার ছেলে চিত্রনায়ক শান্তর মরদেহ উত্তোলন
২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে।
সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও তার ছেলে চিত্রনায়ক শান্তর মরদেহ উত্তোলন
মৌলভীবাজারে এনসিপির ২ নেতাকে বহিষ্কার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া ও জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মৌলভীবাজারে এনসিপির ২ নেতাকে বহিষ্কার
সোনা ব্যবসায়ীকে জাল টাকার বান্ডিল দিয়ে চেইন নিয়ে চম্পট
বগুড়া শহরের এক গহনার দোকানে গিয়ে সোনার চেইন নিয়ে এক হাজার টাকার জাল নোটের বান্ডিল দিয়ে পালিয়ে গেছেন এক ব্যক্তি।
সোনা ব্যবসায়ীকে জাল টাকার বান্ডিল দিয়ে চেইন নিয়ে চম্পট
আরও পড়ুন
কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের শিকার ভুক্তভোগীকে মামলা তুলে নিতে হুমকি 
কর্নেলে গণধর্ষণকাণ্ডে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় প্রধান
কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের ঘটনায় সন্তানদের যা শেখাচ্ছেন বাবা-মায়েরা
কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের ২২ ঘণ্টা আগে একই জায়গা থেকে মাদকসহ গ্রেপ্তার ১, উঠছে প্রশ্ন