images

দেশজুড়ে

একই গাছে ঝুলছিল চাকমা যুগলের মরদেহ, ঘটনা কী

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ১০:০১ পিএম

রাঙামাটিতে প্রেমের সম্পর্কে মেনে না নেওয়ায় ইনা চাকমা(১৮) ও শুভাস কান্তি চাকমা (২৬) নামে প্রেমিক যুগল একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। 

সোমবার (৬ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বরকল উপজেলার ৪নং ভূষনছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বগাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি শহরের কেরেট কাটা গ্রামের শুভাস কান্তি চাকমার (২৬) সঙ্গে বরকল উপজেলার ৪নং ভূষনছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বগাছড়ি এলাকার ইনা চাকমার (১৮) মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। শুভকান্তি চাকমা বিয়ে করার জন্য গত রোববার (৫ এপ্রিল) মেয়ের বাড়িতে আসে। সামাজিকভাবে তাদের দুজনের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু এলাকার কারবারি এবং এলাকার
গণ্যমান্য ব্যক্তিরা গোপন সূত্রে জানতে পারে যে, ছেলেটি আরেকটি বিয়ে করেছে এবং ঘরে স্ত্রী আছে। তবে প্রেমিক শুভাস কান্তি চাকমা জানান, প্রথম স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়েছে। পরবর্তীতে এলাকার লোকজন ও মেয়ে এবং ছেলের পরিবার তাদের বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন
Web-Image---Copy

প্রেমিকাকে খুশি করতে ভুয়া পুলিশ আইডি বানাতে গিয়ে ধরা যুবক

ধারণা করা হচ্ছে এরই প্রেক্ষিতে তারা দুজন সোমবার রাতে ইনা চাকমার বাড়ি থেকে আনুমানিক ৫০/৬০ গজ দূরে একটি গাছের সঙ্গে ইনা গলায় ওড়না এবং শুভাস কান্তি চাকমা রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরে মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে ইনার পরিবারের লোকজন দেখতে পেয়ে এলাকার  স্থানীয় লোকজনকে বিষয়টি জানান।

এ বিষয়ে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুজন পাহাড়ি যুবক-যুবতী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে জেনেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/এমএইচজে