ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রেমিকাকে খুশি করতে ভুয়া পুলিশ আইডি বানাতে গিয়ে ধরা যুবক

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম
ছবি: সংগৃহীত

প্রেমিকাকে খুশি করতে রংপুর নগরীর প্রেস ক্লাব মার্কেটের একটি দোকানে পুলিশের সহকারী সুপার (এএসপি) পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে গিয়ে মোস্তাফিজুর রহমান (৩০) এক যুবক স্থানীয়দের হাতে আটক হয়েছেন। পরে স্থানীয় জনতা তাকে পুলিশে সোপর্দ করেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে আরটি প্রেস নামে দোকানে এ ঘটনা ঘটে।

আটক মোস্তাফিজুর রহমান দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের বাসিন্দা।

জানা গেছে, মোস্তাফিজুর রহমানের মূল উদ্দেশ্য ছিল প্রেমিকাকে খুশি করার জন্য আইডি কার্ড তৈরি করা। তবে পুলিশের কাজ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। তিনি সোমবার দিনাজপুর থেকে রংপুর আসেন এই কাজ করার জন্য। রাতে একটি আবাসিক হোটেলে থাকেন।

পরে মঙ্গলবার দুপুরে মোস্তাফিজুর রহমান নিজেকে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, বিশেষ করে এএসপি হিসেবে পরিচয় দিয়ে আইডি কার্ড তৈরি করতে দোকানে আসেন। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করেন এবং দ্রুত কাজটি শেষ করার জন্য চাপ দেন। তবে দোকানি তার ব্যাচ নম্বরসহ অন্যান্য তথ্য জানতে চাইলে তার কথায় সন্দেহ হয়।

এরপর ওই দোকানি স্থানীয় লোকজন ও সাংবাদিকদের জানানাের পর তাকে জেরা করলে ঘটনার সত্যতা মেলে। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

আরটি প্রেস দোকানের কর্মচারী রাকিবুল মিয়া গণমাধ্যমকে বলেন, দোকানে এসে তিনি নিজেকে পুলিশের এএসপি পরিচয় দেন। আইডি কার্ড তৈরির জন্য কিছু নমুনা ডিজাইনও দেখান। তবে তার কথাবার্তায় অসংগতি লক্ষ করি। বিশেষ করে কর্মস্থল, ব্যাচ নম্বর ও অন্যান্য তথ্য ঠিকভাবে বলতে পারছিলেন না। এতে আমার সন্দেহ হয়। পরে বিষয়টি আশপাশের সাংবাদিক ও অন্যদের জানাই।

তিনি আরও বলেন, আমরা তাকে কিছু সাধারণ প্রশ্ন করি- কোথায় পোস্টিং, কোন ব্যাচ, পরিচিত কোনো কর্মকর্তার নাম, কিন্তু তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তখন আমরা বুঝতে পারি বিষয়টি সন্দেহজনক। পরে তাকে আটক রেখে প্রশাসনকে খবর দেওয়া হয়।

নগরীর সচেতন মহল বলছে, এ ধরনের ঘটনা কেবল প্রতারণা নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্যও হুমকি হতে পারে। ভুয়া পরিচয়ে কেউ সরকারি সুবিধা গ্রহণ বা অপরাধ সংঘটনের চেষ্টা করলে তা বড় ধরনের বিপদের কারণ হতে পারে।

আরও পড়ুন

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মশিউর রহমান গণমাধ্যমকে জানান, সাম্প্রতিক সময়ে ভুয়া পরিচয়ে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে আরো সতর্ক থাকতে হবে। কোনো ব্যক্তি যদি নিজেকে সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন, তবে তার পরিচয় যথাযথভাবে যাচাই করা অত্যন্ত জরুরি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী গণমাধ্যমকে জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে কোনো প্রতারক চক্র জড়িত আছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভুয়া পরিচয়ে প্রতারণার উদ্দেশে আইডি কার্ড তৈরি করতে চেয়েছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এসময় করা গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট
ঢাকার কেরানীগঞ্জের আরশিনগরে একটি আবাসন কোম্পানির অফিসে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 
চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট
বান্ধবী ভালো না বলে ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি তাজমিনের মা!
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তাজমিনের বান্ধবীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার মা। তাজমিনের মায়ের বক্তব্য, মেয়ের বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কা থেকে প্রায় ছয় মাস স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, খোঁজখবর নিতেন নিয়মিত। সবশেষ গতকাল বিকাল ৪টার দিকে মেয়ের সাথে কথা বলেও জানতে চেয়েছিলেন বান্ধবীর নাম ও বাসার ঠিকানা।  এ সময় তিনি বলেছিলেন, ‘তোর বান্ধবীর নাম বল, বাসার ঠিকানা বল, বাসায় গিয়ে নিয়ে আসব।’ কিন্তু মায়ের সেই উদ্বেগ আর সতর্কতা কোনো কাজে এল না। কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হয়েছে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের লাশ। পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন বিকাল ৪টার দিকে তাজমিনের সাথে মায়ের সর্বশেষ কথা হয়। কথোপকথনের একপর্যায়ে মা মেয়ের বান্ধবীর নাম ও বাসার ঠিকানা জানতে চান। তাঁকে বাসায় ফিরিয়ে আনার কথাও বলেন। কিন্তু এরপর তাজমিনের সাথে কী ঘটেছিল, কীভাবে সে লালমাইয়ের জগতপুর এলাকায় পৌঁছাল এবং কারা তার সাথে ছিল—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। মেয়ের চলাফেরা ও বন্ধুত্ব নিয়ে আগে থেকেই সতর্ক ছিলেন মা। বান্ধবীকে ভালো মনে না হওয়ায় প্রায় ছয় মাস তাজমিনকে স্কুলে যেতে দেননি বলে জানিয়েছেন তিনি। মেয়েকে চোখে চোখে রাখার চেষ্টা করতেন। সেই মেয়ের এমন মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তবে যে বান্ধবীকে ঘিরে মায়ের উদ্বেগ ছিল, তার সাথে তাজমিনের মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ। আরটিভি/এসআর  
বান্ধবী ভালো না বলে ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি তাজমিনের মা!
ভোলায় যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
ভোলার লালমোহনে ভাড়া বাসা থেকে চরফ্যাশন দলিল লেখক সমিতির সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ (৩৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। যদিও পরিবারের দাবি হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
ভোলায় যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
ছাগলে শিমগাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে হামলা-মারধর, এক নারীসহ আহত ৩ জন
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ছাগলে শিমখেতের পাতা খাওয়াকে কেন্দ্র করে মমতাজ বেগম নামের এক নারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় মারধরের শিকার হয়ে মমতাজ বেগম এবং তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিরা হলেন চেয়ারম্যানপাড়ার ছফিরউদ্দিনের স্ত্রী মমতাজ বেগম, তাঁর দুই ছেলে মোয়াজ্জেম হোসেন (২৫) ও আবদুল মোত্তালেব(৪৪)। তাদের মধ্যে মোয়াজ্জেম বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ২৮ নম্বর শয্যায় চিকিৎসাধীন। আব্দুল মোত্তালেবকে গত বুধবার বিকেলে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ ঘটনায় চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন হামলার শিকার ওই পরিবারটি। মমতাজ বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার সকালে মমতাজ বেগমের পোষা একটি ছাগল একই ইউনিয়নের মুন্সীপাড়া এলাকার প্রতিবেশী সিরাজুল ইসলামের শিমখেতে ঢুকে পড়ে। ছাগলটি শিম গাছের পাতা খেয়ে ফেলে। এ নিয়ে ওই দিন বিকেলে সিরাজুল ইসলাম মমতাজ বেগমের বাড়িতে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ পরিবারের। এ সময় মমতাজের ছেলে মোয়াজ্জেমের সঙ্গে সিরাজুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। মমতাজের বড় ছেলে আবদুল মান্নানের অভিযোগ, পরদিন মঙ্গলবার সকালে আগের দিনের ঘটনার জের ধরে সিরাজুল তার ছেলে সোহেল রানা (২৫) অজ্ঞাতনামা কয়েকজনকে নিয়ে তাদের বাড়িতে আসেন। এ সময় তাদের কয়েকজনের হাতে ধারালো চাকুসহ দেশীয় অস্ত্র ছিল। তারা বাড়িতে এসে আবারও গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে ধাক্কাধাক্কির মধ্যে ঘরের দরজা ভেঙে ফেলা হয়। এরপর মোয়াজ্জেম ও আবদুল মোত্তালেবের সঙ্গে সিরাজুলের সঙ্গে আসা লোকজনের মারামারি হয়। তার ভাই মোয়াজ্জেমের কপালে, কানে, ডান বাহুতে গুরুতর জখম হয়। মেজোভাই আব্দুল মোত্তালেবের বাম হাতে জখম হয়। এ সময় তার মা মমতাজ বেগমকেও মারধর করা হয়। তার গলায় থাকা স্বর্ণের চেইন এবং ঘরের ওয়ারড্রপে রাখা টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেন মমতাজ বেগমের বড় মেয়ে সামশুন নাহার।  মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে গিয়ে দেথা যায়, জখম হওয়া জায়গায় সেলাই দেওয়া হয়েছে মোয়াজ্জেমের। হাসপাতালের বেডে শুয়ে আছেন তিনি। পাশেই বসা তার স্বজনরা। স্বজনরা জানান, আহত অবস্থায় দুই ভাইকে প্রথমে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এসব অভিযোগের বিষয়ে সিরাজুল ইসলাম বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন,  শুক্রবার ঘটনাস্থলে মোশারফ নামে এক পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। সব কিছু শুনেই যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আরটিভি/ এসকেডি
ছাগলে শিমগাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে হামলা-মারধর, এক নারীসহ আহত ৩ জন
আরও পড়ুন
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
রংপুর সিটির উন্নয়নে ১ হাজার ৮১৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন
বেরোবিতে পদোন্নতি বঞ্চিত কর্মচারীদের অবস্থান কর্মসূচি
ধানক্ষেতে মিলল গলাকাটা মরদেহ