images

দেশজুড়ে

​​মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০৪:২৫ পিএম

মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সক্রিয় নাসির শেখ, সাগর খান ও ​টুটুল মৃধা নামে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

​বুধবার (৮ এপ্রিল) দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে সুকৌশলে মোটরসাইকেল চুরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। অভিযানে তাদের হেফাজত থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও উল্লেখ করেন, গ্রেপ্তার তিনজনই পেশাদার চোর। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

সোনারগাঁয় আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

তিনি বলেন, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। বিশেষ করে মোটরসাইকেল চোরচক্রের মূলোৎপাটন করতে আমাদের বিশেষ অভিযান চলমান থাকবে।
​গ্রেপ্তারদের বিরুদ্ধে নতুন করে মামলার প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের
আদালতে সোপর্দ করা হবে।

আরটিভি/এমএইচজে