ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

সোনারগাঁয় আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০২:১২ পিএম
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয় মদনপুর-গাজীপুর এশিয়ান হাইওয়ে সড়কের হাতুড়াপাড়া এলাকায় সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের হাতুড়াপাড়া এলাকায় আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষকসহ এলাকাবাসীরা অংশ নেন। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনপূর্বক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বক্তারা।

আরও পড়ুন

‎সভায় বক্তারা বলেন, মদনপুর-গাজীপুর এশিয়ান হাইওয়ে সড়কে প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে। আশপাশের স্কুল, কলেজ, মসজিদ, কমিউনিটি হাসপাতাল, ফিলিং স্টেশন, মাদরাসার শিক্ষার্থীসহ ১০ থেকে ১২টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ এ সড়ক দিয়ে আসা-যাওয়া করেন। জীবনের ঝুঁকি নিয়ে তাদের রাস্তা পারাপার হতে হয়। সড়ক ও জনপদ বিভাগ আন্ডারপাস তৈরি না করেই গুরুত্বপূর্ণ এ সড়কের নির্মাণকাজ করছে।

এ সময় বক্তারা আন্ডারপাস নির্মাণ করার জন্য সড়ক ও জনপদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া অবিলম্বে আন্ডারপাস নির্মাণ করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি
রংপুরে বাক প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে আব্দুল মতিন (৬১) নামে এক ব্যক্তিকে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
নওগাঁর বদলগাছী উপজেলায় পাথরবোঝাই ট্রাক ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবৈধ যানের ধাক্কায় আব্দুল হান্নান (৪১) নামে এক ব্যাংক কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলায় জয়-পরাজয়ের ঘটনার জের ধরে মাইকিং করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছেন।
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সাবেক চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিং, কনটেন্ট ক্রিয়েটর ধরা
সাতক্ষীরার দেবহাটায় সাবেক এক ইউপি চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিং, কনটেন্ট ক্রিয়েটর ধরা
জাফর শিকদারের উদ্যোগে মুক্ত আকাশে ফিরল জালে আটকা হুতুম পেঁচা
দুটি উজ্জ্বল হলুদ চোখ, শরীরজুড়ে বাদামি ও ধূসর পালক। মাছের ঘেরের জালে আটকে পড়েছিল একটি হুতুম পেঁচা। স্থানীয় জাফর শিকদারের উদ্যোগে খবর পেয়ে ওয়াইল্ড টিমের সদস্যরা পাখিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। সুস্থ হওয়ার পর আবারও ফিরিয়ে দেওয়া হয় প্রকৃতির কোলে।
জাফর শিকদারের উদ্যোগে মুক্ত আকাশে ফিরল জালে আটকা হুতুম পেঁচা
আরও পড়ুন
কুড়িগ্রামে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ ও ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
বিয়ের আগের রাতে মদসহ বর আটক
নিরাপদ ক্যাম্পাসের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
মাদকব্যবসার প্রতিবাদ করায় মামলার মুখে এলাকাবাসী, ক্ষোভে মানববন্ধন