images

দেশজুড়ে

বগুড়া-৬ উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০৬:৪০ পিএম

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোটগ্রহণকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

বুধবার (৮ এপ্রিল) সকাল থেকেই বগুড়া সেন্ট্রাল স্কুল মাঠ থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে ধাপে ধাপে পাঠানো হচ্ছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব সরঞ্জাম গ্রহণ করছেন।

আরও পড়ুন
Web-Image---Copy

দেশে প্রথমবার কলমসদৃশ আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ উদ্ধার

এ উপনির্বাচনে তিনজন প্রার্থী মাঠে রয়েছেন। তারা হলেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহিদ ইবনে আবুল ফজল বলেন, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এই আসনে মোট ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন ভোটার রয়েছেন। ভোটগ্রহণের জন্য নির্ধারিত হয়েছে ১৫০টি কেন্দ্র। এছাড়া ডাকযোগে ভোট দেওয়ার জন্য একটি পৃথক কেন্দ্র রাখা হয়েছে, যেখানে ৩ হাজার ৭৩৬ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।

এ দিকে নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবেন আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবির ৮ প্লাটুন সদস্য, সেনাবাহিনী এবং ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরটিভি/এমআই