images

দেশজুড়ে

৮ হাজার লিটার ভোজ্যতেল মজুদের অপরাধে জরিমানা অর্ধলাখ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ০৭:২৯ পিএম

অবৈধভাবে ৮ হাজার লিটার ভোজ্যতেল মজুদ, অনুমোদনহীন লেভেলিং ও অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেজিংয়ের অপরাধে ফেনীতে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে শহরের মধ্যরামপুর ইসলামপুর রোড এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া।

অভিযানে ইসলামপুর রোড এলাকায় ৮ হাজার লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুদ করার অপরাধে ‘ইসমাইল অ্যান্ড সন্স’-কে ৫০ টাকা জরিমানা করা হয়। এসময় ফেনী র‍্যাবের কোম্পানি অধিনায়ক মিজানুর রহমান, নিরাপদ খাদ্য অধিদপ্তর সহকারী পরিচালক শামছুল আরেফিন উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান বলেন, জরিমানার টাকা বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

আরও পড়ুন
fn

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে ভোজ্যতেল প্যাকেট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা 

অবৈধভাবে ৮ হাজার লিটার ভোজ্যতেল মজুদ, অনুমোদনহীন লেভেলিং ও অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেজিং এর অপরাধে ফেনীতে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 
এদিন দুপুরে শহরের মধ্যরামপুর ইসলামপুর রোড এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া। 

র‌্যাব জানান, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব জানতে পারে কতিপয় অসাধু ব্যবসায়ী ফেনীর মধ্যরামপুর ইসলামপুর রোডস্থ এলাকায় বিএসটিআই অনুমোদনবিহীন, অবৈধ লেভেলিং, অন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেজিং, প্রাতিষ্ঠানিক লাইসেন্স না থাকা ও ভোজ্যতেলের অবৈধ মজুদ করে অসাধুভাবে বাজারজাত করছে। র‌্যাবের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিএসটিআই, নিরাপদ খাদ্য অধিদপ্তর, বিজিবিসহ ভ্রাম্যমান আদালত অভিযান চালান। 

র‌্যাব আরও জানান, অভিযানে ইসলামপুর রোডস্থ এলাকায় ‘ইসমাইল এন্ড সন্স’কে ৮ হাজার লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুদ করার অপরাধে ৫০ টাকা জরিমানা করা হয়। এ সময় ফেনীস্থ র‍্যাবের কোম্পানি অধিনায়ক মিজানুর রহমান, নিরাপদ খাদ্য অধিদপ্তর সহকারী পরিচালক শামছুল আরেফিন উপস্থিত ছিলেন।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান জানান, র‍্যাবের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিএসটিআই, নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রম চলমান থাকবে। জরিমানাকৃত টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

আরটিভি/এমএম