ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে ভোজ্যতেল প্যাকেট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা 

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ  

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০৮:৪৯ পিএম


ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে ভোজ্যতেল প্যাকেট, লাখ  টাকা জরিমানা 
অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেট করা হচ্ছে ভোজ্যতেল : ছবি আরটিভি

ফেনীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ভোজ্যতেল প্যাকেটজাত করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা করেন। 

এদিন দুপুরে শহরের তাকিয়া রোডে ভেজাল বিরোধী অভিযান চালান জেলা প্রশাসনের সহকারি কমিশনার চয়ন বড়ুয়া ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন। অভিযানে সহায়তা করেন ফেনীর র‍্যাব-৭। 

আরও পড়ুন

সূত্রে জানা গেছে, এ সময় কবির এন্ড সন্স গোডাউনে গিয়ে দেখেন কর্মচারীরা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বড় প্লাস্টিকের ড্রাম থেকে ছোট টিনের ড্রামে তেল প্যাকেট করছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার চয়ন বড়ুয়া প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ টাকা জরিমানা করেন। 

একই সময়ে মাজার রোড়ে হাজী নুর আহম্মদ এন্ড সন্সে গিয়ে দেখা গেছে, ক্রয় বাউচার ও ডকুমেন্টস ছাড়া ভোজ্যতেল প্যাকেট ও পক্রিয়াজাত করে বিক্রি করা হচ্ছে। একই অপরাধে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। 

জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন জানান, জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এ অভিযান চালিত হয়েছে। 

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্বাস্থ্যকর পরিবেশে তেলের প্যাকেটজাত করার খবরে আমরা এ অভিযান চালিয়েছি। আগামীতে জেলাব্যাপী  অভিযান অব্যাহত থাকবে। 

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission